বিজ্ঞাপন
উত্তরা প্রতিদিন

ইরানের বিরুদ্ধে অবস্থান নিল সৌদি আরব

উত্তরা প্রতিদিন উত্তরা ডেস্ক
১৮ নভেম্বর ২০২৬, ৮:০২ অপরাহ্ণ
ইরানের বিরুদ্ধে অবস্থান নিল সৌদি আরব
উত্তরা প্রতিদিনমত প্রকাশের স্বাধীনতা


কুয়েত ও বাহরাইনে ইরানের হামলা এবং সংযুক্ত আরব আমিরাতের (ইউএই) মালিকানাধীন একটি তেলবাহী জাহাজে হামলার তীব্র নিন্দা জানিয়েছে সৌদি আরব।

বুধবার (১৮ নভেম্বর) সৌদি আরবের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে এসব হামলার কঠোর সমালোচনা করে। বিবৃতিতে বলা হয়, ইরানের এসব কর্মকাণ্ড কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।

এছাড়া সমুদ্রপথে নৌ চলাচল ও বাণিজ্যিক জাহাজ পরিবহনে ইরানের বিঘ্ন সৃষ্টির প্রচেষ্টারও বিরোধিতা করেছে রিয়াদ।

সৌদি পররাষ্ট্র মন্ত্রণালয় চলমান সংকট নিরসনে আলোচনার মাধ্যমে সমাধানের আহ্বান জানিয়েছে। একই সঙ্গে মধ্যপ্রাচ্যের নিরাপত্তা ও স্থিতিশীলতা রক্ষায় কূটনৈতিক উদ্যোগের ওপর গুরুত্বারোপ করেছে দেশটি।

সৌদি আরবের এই বিবৃতির আগে আরব লীগ, উপসাগরীয় সহযোগিতা পরিষদ (জিসিসি), কুয়েত, সংযুক্ত আরব আমিরাত ও কাতারও ইরানের হামলার নিন্দা জানিয়েছিল।


কুয়েত, বাহরাইন ও উপসাগরীয় অঞ্চলের গুরুত্বপূর্ণ বাণিজ্যিক নৌপথকে ঘিরে উত্তেজনার মধ্যে সৌদি আরবের এই প্রতিক্রিয়া আঞ্চলিক কূটনৈতিক অবস্থানে নতুন গুরুত্ব যোগ করেছে।



উত্তরা / এ এম