এশিয়া কাপ রাইজিং স্টার্সে নিজেদের দ্বিতীয় ম্যাচে দুর্দান্ত বোলিং করেছে বাংলাদেশ ‘এ’ দল। কাতারের দোহায় আজ মাত্র ১৭৪ রানেই আফগানিস্তানকে অলআউট করেছে টাইগার যুবারা। এর পেছনে বড় ভূমিকা রেখেছেন রিপন মণ্ডল। ৮ ওভারে ৩৯ রানের বিনিময়ে আফগানদের মূল্যবান ৩ উইকেট তুলে নেন তিনি। এছাড়া, ইকবাল হোসেইন ইমন এবং সাইফ হাসান উভয়েই ২টি করে উইকেট লাভ করেন। জয়ের জন্য টাইগারদের টার্গেট এখন ১৭৫ রান।
এর আগে নিজেদের প্রথম ম্যাচেও বড় জয় পেয়েছিল তারা। তুলনামূলক খর্ব শক্তির দল হংকংকে ৮ উইকেটের বড় ব্যবধানে হারিয়ে টুর্নামেন্ট শুরু করে ‘এ’ দল।
উত্তরা / এ এম


