বিজ্ঞাপন
উত্তরা প্রতিদিন

হাসিনাকে ‘কওমি জননী’ উপাধি দেওয়া রুহুল আমিন গ্রেপ্তার

উত্তরা প্রতিদিন উত্তরা ডেস্ক
১৮ নভেম্বর ২০২৬, ৭:৩৫ অপরাহ্ণ
হাসিনাকে ‘কওমি জননী’ উপাধি দেওয়া রুহুল আমিন গ্রেপ্তার
উত্তরা প্রতিদিনমত প্রকাশের স্বাধীনতা


জুলাই অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে কওমি জননী উপাধি দেওয়া মুফতি রুহুল আমিনকে গ্রেপ্তার করেছে পুলিশ। তিনি বায়তুল মোকাররমের সাবেক খতিব। আজ বুধবার সন্ধ্যা ৬টার দিকে রাজধানীর বসুন্ধরা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

মুফতি রুহুল আমিন গোপালগঞ্জ গওহরডাঙ্গা মাদ্রাসার প্রিন্সিপাল। ২০২৪ সালের ৫ আগস্টের পর থেকে তিনি আত্মগোপনে ছিলেন।

২০১৮ সালের ৪ নভেম্বর সোহরাওয়ার্দী উদ্যানে আল হাইআতুল উলয়া লিল জামিআতিল কওমিয়া বাংলাদেশের উদ্যোগে এক সমাবেশে শেখ হাসিনাকে কওমী জননী উপাধি দেন মুফতি রুহুল আমিন। ২০২৪ সালে নড়াইল-১ আসন থেকে আওয়ামী লীগের মনোনয়ন চেয়েছিলেন তিনি।

গোয়েন্দারা বলছেন, মুফতি রুহুল আমিন আলেম সমাজকে ব্যবহার করে দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্রে লিপ্ত ছিলেন। ৫ আগস্টের পর গোপালগঞ্জ থেকে লোক এনে বায়তুল মোকাররম জাতীয় মসজিদে নাশকতামূলক কর্মকাণ্ড পরিচালনা করিয়েছিলেন। এ ঘটনায় হওয়া মামলাসহ, অন্তত ৩টি মামলার আসামি তিনি।


উত্তরা /এ এম