দুদকের মহাপরিচালক হলেন মোরশেদ আলম, পরিচালক পদে ৭ কর্মকর্তাকে পদোন্নতি

দুর্নীতি দমন কমিশনের (দুদক) মহাপরিচালক হয়েছেন মোহাম্মদ মোরশেদ আলম। এ ছাড়া আরও ৭ কর্মকর্তাকে পরিচালক পদে পদোন্নতি দেওয়া হয়েছে।বৃহস্পতিবার (১২ নভেম্বর) পৃথক প্রজ্ঞাপনে এ তথ্য জানিয়েছে দুদক।

পরিচালকের দায়িত্ব পাওয়া কর্মকর্তারা হলেন, এ এস এম সাজ্জাদ হোসেন, পরিচালক (ব্যাংক) চলতি দায়িত্ব, দুদক, প্রধান কার্যালয়; মো. মাসুদুর রহমান, পরিচালক, চলতি দায়িত্ব, দুদক, বিকা; মোছা. সেলিনা আক্তার মনি, উপপরিচালক, দুদক, প্রধান কার্যালয়; ফারজানা ইয়াসমিন, উপপরিচালক, দুদক, প্রধান কার্যালয়; মো. হাফিজুল ইসলাম, উপপরিচালক, দুদক, প্রধান কার্যালয়; মো. নাজমুচ্ছায়াদাত, উপপরিচালক, দুদক, প্রধান কার্যালয় ও মো. ফয়সাল, উপপরিচালক, দুদক, প্রধান কার্যালয়।

এ ছাড়া নতুন দায়িত্ব পাওয়া ৭ পরিচালককে ‘জাতীয় বেতন স্কেল, ২০২৬’-এর পঞ্চম গ্রেডে পদোন্নতি দেওয়া হয়েছে।

যথাযথ কর্তৃপক্ষের অনুমোদনক্রমে জনস্বার্থে জারি করা এ আদেশ অবিলম্বে কার্যকর হবে বলে উভয় প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।