বিজ্ঞাপন
উত্তরা প্রতিদিন

ককটেল তৈরির সময় বিস্ফোরণে আ. লীগ কর্মীর মৃত্যু

উত্তরা প্রতিদিন উত্তরা ডেস্ক
২৫ নভেম্বর ২০২৬, ৭:৫০ অপরাহ্ণ
ককটেল তৈরির সময় বিস্ফোরণে আ. লীগ কর্মীর মৃত্যু
উত্তরা প্রতিদিনমত প্রকাশের স্বাধীনতা


চাঁপাইনবাবগঞ্জের  শিবগঞ্জ উপজেলায় ককটেল তৈরির সময় বিস্ফোরণে টমাস (৩৫) নামে এক যুবক নিহত হয়েছেন। টমাস কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ রাজনীতির  সাথে জড়িত ছিল বলে জানিয়েছে পুলিশ।



একই ঘটনায় আরো অন্তত আরো ৩ জন আহত হয়েছেন বলে দাবি পুলিশের। 

বুধবার (২৫ নভেম্বর) দুপুর আড়াইটার দিকে উপজেলার মনাকষা ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের চৌকা মাঠ এলাকায় এ ঘটনা ঘটে। নিহত টমাস বিনোদপুর ইউনিয়নের বিশ্বনাথপুর গ্রামের মর্তুজার ছেলে।


 

স্থানীয়রা জানায়, মনাকষা ইউনিয়নের চৌকা মাঠে ঘাসের জমিতে কয়েকজন মিলে ককটেল তৈরি করছিলেন।



এ সময় হঠাৎ ককটেলগুলো বিস্ফোরিত হলে ঘটনাস্থলেই টমাসের মৃত্যু হয়। বিস্ফোরণে আরো তিনজন আহত হন। তবে তাৎক্ষণিকভাবে তাদের নাম-পরিচয় জানা যায়নি।

চাঁপাই নবাবগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার ওয়াসিম ফিরোজ বলেন, টমাসের বিরুদ্ধে ৫টি মামলা রয়েছে।



তিনি নিষিদ্ধ আওয়ামী রাজনীতির সাথে জড়িত বলে প্রাথমিক তদন্তে জানা গেছে।

শিবগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মতিউর রহমান বলেন, বিস্ফোরণে টমাসের দেহ ছিন্নভিন্ন হয়ে গেছে। ঘটনার সময় ৩/৪ জন আহত হলেও আরো লোকজন ছিল বলে জানা গেছে। তবে তারা পালিয়ে গেছেন। সিআইডির  ক্রাইমসিন ও  ফরেনসিক দল ঘটনাস্থল পরিদর্শন করে আলামত সংগ্রহ  শুরু করেছেন।




উত্তর / এ এম