বাংলাদেশে ব্রাজিল ও নেইমারের সমর্থক অনেক। সেই নেইমারের হাতে বাংলাদেশ জাতীয় ফুটবল দলের জার্সি তুলে দেয়া হয়েছে। বৃহস্পতিবার ব্রাজিলে ক্লাব অনুশীলনের সময় নেইমারের হাতে বাংলাদেশের জার্সি তুলে দেন শাহনূর রোমেন।
ব্রাজিল থেকে বাংলাদেশি প্রবাসী শাহনূর রোমেন বলেন, 'আমি এক যুগের বেশি সময় ব্রাজিলে রয়েছি। ফটোসাংবাদিকতা করি, মূলত ক্রীড়ার ছবিই বেশি তুলি। গতকাল নেইমারের ক্লাব সান্তোসের ট্রেইনিং গ্রাউন্ডে যাই। মিডিয়া সেশনের সময় নেইমারের হাতে বাংলাদেশের জার্সি তুলে দেই।'
শাহনূর বাংলাদেশে আসেন না অনেক দিন। আরেক প্রবাসী ক্রীড়ামোদীর মাধ্যমে জার্সি ব্রাজিলে এনেছেন। সেই জার্সি নেইমারের হাতে তুলেছেন।
বিশ্বকাপের সময় বাংলাদেশে ফুটবল উন্মাদনা নিয়ে বিশ্বজুড়েই সংবাদ হয়। তাই বাংলাদেশ নিয়ে খানিকটা ধারণা রয়েছে নেইমারের। প্রবাসী ফটোসাংবাদিক রুমেন বলেন, 'বাংলাদেশের জার্সি পেয়ে তিনি অনেক খুশি হয়েছেন। বাংলাদেশে ব্রাজিল ও তার সমর্থক রয়েছে এটি তিনি জানেন।'
নেইমারের হাতে বাংলাদেশের জার্সি
সম্পর্কিত সংবাদ
ব্রাজিলকে হারিয়ে প্রথমবার ফুটসাল ফিনালিসিমার চ্যাম্পিয়ন স্পেন
খেলাধুলা
৯ নভেম্বর ২০২৬, ৫:১২ অপরাহ্ণ
আলোকস্বল্পতায় ড্র সিলেট টেস্ট, সিরিজ হার বাংলাদেশের
খেলাধুলা
৯ নভেম্বর ২০২৬, ৪:৩৮ অপরাহ্ণ
ক্রসবারে বল লাগানোর হতাশায় সবার শীর্ষে মেসি
খেলাধুলা
৮ নভেম্বর ২০২৬, ৫:৩৩ অপরাহ্ণ
অধিনায়কত্বে স্বাধীনতা পাননি, সময়টাকে ‘অন্ধকার যুগ’ বললেন শচিন
খেলাধুলা
৫ নভেম্বর ২০২৬, ৭:০৪ অপরাহ্ণ
অবসরের ঘোষণা দিলেন ক্রিস্টিয়ানো রোনালদো
খেলাধুলা
৫ নভেম্বর ২০২৬, ৬:৫৭ অপরাহ্ণ
একাদশে পরিবর্তনের আভাস, তিনে ব্যাট করবেন শান্ত?
খেলাধুলা
৪ নভেম্বর ২০২৬, ৬:৫২ অপরাহ্ণ
ভারতের চোখে সাফের সবচেয়ে শক্তিশালী দল বাংলাদেশ
খেলাধুলা
৩ নভেম্বর ২০২৬, ৬:৫৪ অপরাহ্ণ
রাজশাহীতে উৎসবমুখর পরিবেশে লিঙ্গুইস্টিক অলিম্পিয়াড অনুষ্ঠিত
খেলাধুলা
৩১ অক্টোবর ২০২৬, ৫:৫১ অপরাহ্ণ



