ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্টের আগে একাদশে পরিবর্তনের আভাস দিয়েছেন বাংলাদেশ দলের প্রধান কোচ ফিল সিমন্স। মুমিনুল হক না থাকায় ব্যাটিং অর্ডারেও আসতে পারে রদবদল। সে ক্ষেত্রে অধিনায়ক নাজমুল হোসেন শান্তকে তিন নম্বরে ব্যাট করতে দেখা যেতে পারে।
বৃহস্পতিবার সিলেটে শুরু হবে দুই দলের মধ্যকার দ্বিতীয় টেস্ট। প্রথম ম্যাচে ৮ উইকেটে হেরে সিরিজে পিছিয়ে রয়েছে বাংলাদেশ। শেষ টেস্টে ঘুরে দাঁড়ানোর লক্ষ্যে দল সাজানোর পরিকল্পনা করছেন কোচ ও নির্বাচকেরা।
বুধবার সংবাদ সম্মেলনে একাদশের সম্ভাব্য পরিবর্তন নিয়ে প্রশ্ন করা হলে সিমন্স বলেন, ‘হ্যাঁ, সম্ভবত পরিবর্তন আসবে। সম্ভবত অধিনায়ককে তিন নম্বরে ব্যাট করতে হবে।’
মুমিনুল হক মাথায় আঘাত পাওয়ায় দ্বিতীয় টেস্টে খেলতে পারছেন না। আইসিসির কনকাশন প্রটোকল অনুযায়ী, অন্তত সাত দিন মাঠের বাইরে থাকতে হবে তাকে। তার পরিবর্তে স্কোয়াডে জায়গা পেয়েছেন অমিত হাসান।
এদিকে দ্বিতীয় টেস্টের একাদশ এখনো চূড়ান্ত করেনি বাংলাদেশ। অনুশীলন শেষে প্রধান নির্বাচকদের সঙ্গে বসেই তা ঠিক করবেন বলে জানিয়েছেন সিমন্স।
একাদশে পরিবর্তনের আভাস, তিনে ব্যাট করবেন শান্ত?
সম্পর্কিত সংবাদ
ব্রাজিলকে হারিয়ে প্রথমবার ফুটসাল ফিনালিসিমার চ্যাম্পিয়ন স্পেন
খেলাধুলা
৯ নভেম্বর ২০২৬, ৫:১২ অপরাহ্ণ
আলোকস্বল্পতায় ড্র সিলেট টেস্ট, সিরিজ হার বাংলাদেশের
খেলাধুলা
৯ নভেম্বর ২০২৬, ৪:৩৮ অপরাহ্ণ
ক্রসবারে বল লাগানোর হতাশায় সবার শীর্ষে মেসি
খেলাধুলা
৮ নভেম্বর ২০২৬, ৫:৩৩ অপরাহ্ণ
অধিনায়কত্বে স্বাধীনতা পাননি, সময়টাকে ‘অন্ধকার যুগ’ বললেন শচিন
খেলাধুলা
৫ নভেম্বর ২০২৬, ৭:০৪ অপরাহ্ণ
অবসরের ঘোষণা দিলেন ক্রিস্টিয়ানো রোনালদো
খেলাধুলা
৫ নভেম্বর ২০২৬, ৬:৫৭ অপরাহ্ণ
ভারতের চোখে সাফের সবচেয়ে শক্তিশালী দল বাংলাদেশ
খেলাধুলা
৩ নভেম্বর ২০২৬, ৬:৫৪ অপরাহ্ণ
রাজশাহীতে উৎসবমুখর পরিবেশে লিঙ্গুইস্টিক অলিম্পিয়াড অনুষ্ঠিত
খেলাধুলা
৩১ অক্টোবর ২০২৬, ৫:৫১ অপরাহ্ণ
স্পিন বিষে নীল বাংলাদেশ
খেলাধুলা
৩০ অক্টোবর ২০২৬, ৬:২৩ অপরাহ্ণ



