দেশের ক্রিকেটে নতুন ভূমিকায় হাবিবুল বাশার। তিনি এখন বাংলাদেশ ক্রিকেট দলের (পুরুষ) প্রধান নির্বাচক। গুরুভার পেয়ে মঙ্গলবার মিরপুরে বিসিবির কার্যালয়ে সংবাদমাধ্যমের মুখোমুখি হন। সেখানে অনেক কথার ভিড়ের সাকিব আল হাসানকে নিয়েও কথা বলেন নতুন প্রধান নির্বাচক।
সাকিবকে বাংলাদেশের জার্সিতে ফেরাতে সরকারের সঙ্গে প্রয়োজনীয় আলোচনা চালাচ্ছে বিসিবি। দ্রুতই ইতিবাচক কিছুর আশাও করা হচ্ছে। এ নিয়ে জানতে চাইলে হাবিবুল বাশার বলেন, ‘সাকিব সম্পূর্ণ প্রস্তুত হয়েই জাতীয় দলে আসবে। তবে সাকিব কাল এসে পরশু খেলতে পারবেন না, তার প্রস্তুতির দরকার আছে, এটা আবেগের জায়গা না।’
নতুন নির্বাচক প্যানেল প্রসঙ্গে তার ভাষ্য ছিল এমন, ‘বিসিবির নতুন নির্বাচক প্যানেল পুরোপুরি কাজ শুরু করবে আগামী মাস থেকে। নতুন নির্বাচক যারাই এসেছেন, তাদের অন্তর্ভুক্তি খুবই ইতিবাচক। সামনে অনেক বড় সিরিজ, ধারাবাহিকতা ধরে রাখা খুবই দরকার।’
সাকিবের ফেরার প্রসঙ্গে যা বললেন হাবিবুল বাশার
সম্পর্কিত সংবাদ
ব্রাজিলকে হারিয়ে প্রথমবার ফুটসাল ফিনালিসিমার চ্যাম্পিয়ন স্পেন
খেলাধুলা
৯ নভেম্বর ২০২৬, ৫:১২ অপরাহ্ণ
আলোকস্বল্পতায় ড্র সিলেট টেস্ট, সিরিজ হার বাংলাদেশের
খেলাধুলা
৯ নভেম্বর ২০২৬, ৪:৩৮ অপরাহ্ণ
ক্রসবারে বল লাগানোর হতাশায় সবার শীর্ষে মেসি
খেলাধুলা
৮ নভেম্বর ২০২৬, ৫:৩৩ অপরাহ্ণ
অধিনায়কত্বে স্বাধীনতা পাননি, সময়টাকে ‘অন্ধকার যুগ’ বললেন শচিন
খেলাধুলা
৫ নভেম্বর ২০২৬, ৭:০৪ অপরাহ্ণ
অবসরের ঘোষণা দিলেন ক্রিস্টিয়ানো রোনালদো
খেলাধুলা
৫ নভেম্বর ২০২৬, ৬:৫৭ অপরাহ্ণ
একাদশে পরিবর্তনের আভাস, তিনে ব্যাট করবেন শান্ত?
খেলাধুলা
৪ নভেম্বর ২০২৬, ৬:৫২ অপরাহ্ণ
ভারতের চোখে সাফের সবচেয়ে শক্তিশালী দল বাংলাদেশ
খেলাধুলা
৩ নভেম্বর ২০২৬, ৬:৫৪ অপরাহ্ণ
রাজশাহীতে উৎসবমুখর পরিবেশে লিঙ্গুইস্টিক অলিম্পিয়াড অনুষ্ঠিত
খেলাধুলা
৩১ অক্টোবর ২০২৬, ৫:৫১ অপরাহ্ণ


