চতুর্থ দফায় অনলাইনে আয়কর রিটার্ন দাখিলের সময় আরও এক মাস বাড়িয়েছে এনবিআর। ফলে ব্যক্তি করদাতারারা ৩১ মার্চ পর্যন্ত রিটার্ন জমা দিতে পারবেন। এনবিআর সূত্রে জানা যায়, সদ্য বিদায়ী সংসদ নির্বাচনসহ নানা কারণে প্রত্যাশিত রিটার্ন দাখিল না হওয়ায় আরও এক মাস সময় বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আয়কর আইন অনুযায়ী, ৩০ নভেম্বর আয়কর রিটার্ন দাখিলের শেষ দিন। তবে ই-রিটার্নে যথেষ্ট সাড়া না পড়ায় পর পর তিন দফায় এক মাস করে সময় বাড়িয়ে রিটার্ন দাখিলের সময় ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত করা হয়েছিল। এনবিআর সূত্র বলছে, করদাতাদের সুবিধা দেওয়ার জন্য আরও এক মাস বাড়িয়ে ৩১ মার্চ হতে পারে। এর আগে গত বছর তিন দফা সময় বাড়িয়ে ব্যক্তি শ্রেণির করদাতাদের রিটার্ন দাখিলের সময় ১৬ ফেব্রুয়ারি পর্যন্ত করা হয়েছিল। এনবিআরের বলছে, দেশে এই মুহূর্তে নিবন্ধিত করদাতা আছেন এক কোটি ২৩ লাখ। অনলাইনে রিটার্ন জমা দিয়েছেন ৩৮ লাখ ৮৪ হাজার জন। কাগুজে রিটার্ন জমা দিয়েছেন প্রায় তিন লাখ করদাতা। সে হিসেবে এখনো প্রায় ৮১ লাখ করদাতা রিটার্ন জমা দেননি।
চতুর্থ দফায় বাড়ল আয়কর রিটার্ন জমার সময়
সম্পর্কিত সংবাদ
সোনার দাম ভরিতে বাড়ল ২ হাজার ২১৬ টাকা
অর্থনীতি
২৮ অক্টোবর ২০২৬, ১০:২৩ পূর্বাহ্ণ
অনলাইনে ঘরে বসে ই-রিটার্ন জমা দেবেন যেভাবে
অর্থনীতি
২৬ অক্টোবর ২০২৬, ১১:০২ পূর্বাহ্ণ
দুর্গাপূজা: দোকানপাট খোলা রাখার সময় বাড়ল ২ ঘণ্টা
অর্থনীতি
৬ অক্টোবর ২০২৬, ১২:৩৫ অপরাহ্ণ
বাংলাদেশের ৯২ শতাংশ পণ্যে শুল্কমুক্ত সুবিধা দেবে যুক্তরাজ্য
অর্থনীতি
৪ অক্টোবর ২০২৬, ৫:৫২ অপরাহ্ণ
এলপি গ্যাসের দাম একলাফে বাড়ল ২৫২ টাকা
অর্থনীতি
৪ অক্টোবর ২০২৬, ৫:৪৭ অপরাহ্ণ
রাকাবের চেয়ারম্যান পদে অধ্যাপক মো. রফিকুল ইসলামের যোগদান
অর্থনীতি
২ অক্টোবর ২০২৬, ১২:৩৮ পূর্বাহ্ণ
সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য চেয়েছে বিএফআইইউ
অর্থনীতি
৩০ সেপ্টেম্বর ২০২৬, ৩:৪১ অপরাহ্ণ
টানা তিন দফা কমার পর দেশে সোনার দাম বাড়ল
অর্থনীতি
৩০ সেপ্টেম্বর ২০২৬, ১২:৩৭ অপরাহ্ণ



