দেশের বাজারে সোনার দাম বাড়ানোর ঘোষণা দিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, ভ্যাটসহ ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণালংকারের দাম সর্বোচ্চ বাড়ানো হয়েছে ২ হাজার ২১৬ টাকা। বুধবার (২৮ অক্টোবর) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে বাজুস। নতুন দাম আজ সকাল ১০টা থেকে কার্যকর হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়, আজ সকাল ৯টায় বাজুসের মূল্য নির্ধারণ ও মূল্য পর্যবেক্ষণসংক্রান্ত স্থায়ী কমিটির বৈঠকে সোনার নতুন দাম নির্ধারণের সিদ্ধান্ত নেওয়া হয়। নতুন মূল্যতালিকা অনুযায়ী, ভ্যাটসহ ২২ ক্যারেটের প্রতি ভরি (১১ দশমিক ৬৬৪ গ্রাম) সোনার দাম নির্ধারণ করা হয়েছে ২ লাখ ২৩ হাজার ৭৪ টাকা। মঙ্গলবার (২৭ অক্টোবর) এ দাম ছিল ২ লাখ ২০ হাজার ৮৫৮ টাকা। এ ছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম নির্ধারণ করা হয়েছে ২ লাখ ১৩ হাজার ৪৩ টাকা। ১৮ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম ১ লাখ ৮২ হাজার ৯৫০ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি সোনার দাম নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৪৯ হাজার ৪৭৪ টাকা। সোনার দাম বাড়ানো হলেও অপরিবর্তিত আছে রুপার দাম। ২২ ক্যারেটের প্রতি ভরি রুপার দাম ৩ হাজার ৮৪৯ টাকা। এ ছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি রুপা ৩ হাজার ৬৭৩ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ৩ হাজার ১৪৯ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি রুপার দাম নির্ধারণ করা হয়েছে ২ হাজার ৩৯১ টাকা।
সোনার দাম ভরিতে বাড়ল ২ হাজার ২১৬ টাকা
সম্পর্কিত সংবাদ
অনলাইনে ঘরে বসে ই-রিটার্ন জমা দেবেন যেভাবে
অর্থনীতি
২৬ অক্টোবর ২০২৬, ১১:০২ পূর্বাহ্ণ
দুর্গাপূজা: দোকানপাট খোলা রাখার সময় বাড়ল ২ ঘণ্টা
অর্থনীতি
৬ অক্টোবর ২০২৬, ১২:৩৫ অপরাহ্ণ
বাংলাদেশের ৯২ শতাংশ পণ্যে শুল্কমুক্ত সুবিধা দেবে যুক্তরাজ্য
অর্থনীতি
৪ অক্টোবর ২০২৬, ৫:৫২ অপরাহ্ণ
এলপি গ্যাসের দাম একলাফে বাড়ল ২৫২ টাকা
অর্থনীতি
৪ অক্টোবর ২০২৬, ৫:৪৭ অপরাহ্ণ
রাকাবের চেয়ারম্যান পদে অধ্যাপক মো. রফিকুল ইসলামের যোগদান
অর্থনীতি
২ অক্টোবর ২০২৬, ১২:৩৮ পূর্বাহ্ণ
সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য চেয়েছে বিএফআইইউ
অর্থনীতি
৩০ সেপ্টেম্বর ২০২৬, ৩:৪১ অপরাহ্ণ
টানা তিন দফা কমার পর দেশে সোনার দাম বাড়ল
অর্থনীতি
৩০ সেপ্টেম্বর ২০২৬, ১২:৩৭ অপরাহ্ণ
সাতচল্লিশের পর প্রথম: ব্রহ্মপুত্র দিয়ে বাংলাদেশে আসছে আসামের মিথানলবাহী জাহাজ
অর্থনীতি
২৮ সেপ্টেম্বর ২০২৬, ১২:৩৩ অপরাহ্ণ


