টি-টোয়েন্টি ক্রিকেটে অন্যদের তুলনায় বেশ খানিকটা পিছিয়ে রয়েছে বাংলাদেশ। বিশেষ করে বড় শট খেলায়, পুরুষ ও নারী উভয় দলের ক্রিকেটারদের দুর্বলতা স্পষ্ট। ফলে বড় শটে ভালো করতে পাওয়ার হিটিং দক্ষতা বাড়ানোর লক্ষ্যে আগস্ট মাসে ভিন্ন এক কোচকে নিয়োগ দিয়েছিল বিসিবি।
বিশ্ব ক্রিকেটে পাওয়ার হিটিংয়ে বর্তমান সময়ের সেরা কোচদের একজন জুলিয়ান উড। গেল আগস্ট থেকে বাংলাদেশে কাজ করছেন তিনি। ৩ সেপ্টেম্বর পর্যন্ত উডের সঙ্গে চুক্তি রয়েছে বিসিবির। তবে সেই চুক্তি আর দীর্ঘায়িত হচ্ছে না। নেদারল্যান্ডস সিরিজ শেষ করেই ফিরে যাচ্ছেন উড।
গতকাল সোমবার সিলেটে বোর্ড মিটিং শেষে বিসিবি পরিচালক নাজমুল আবেদিন ফাহিম জানান, উডের চুক্তির মেয়াদ ৩ সেপ্টেম্বর পর্যন্তই থাকছে। তিনি বলেন, '৩ সেপ্টেম্বর পর্যন্তই ওর সঙ্গে চুক্তি করা হয়েছে, কয়েকটা দিনের জন্য। এর মধ্যেই এটা সীমাবদ্ধ থাকবে। ভবিষ্যতে দরকার হলে আমরা আবার তাকে আনব বা তার মতো কাউকে আনব।'
বাংলাদেশে 'স্থায়ী চাকরি' ছিল না উডের, তাই এখন তিনি অন্য কোথাও যোগ দেবেন। সেক্ষেত্রে তার পরবর্তী গন্তব্য হতে পারে দক্ষিণ এশিয়ারই আরেক দেশ শ্রীলঙ্কা।
বাংলাদেশ অধ্যায় শেষ হলো জুলিয়ান উডের
সম্পর্কিত সংবাদ
ব্রাজিলকে হারিয়ে প্রথমবার ফুটসাল ফিনালিসিমার চ্যাম্পিয়ন স্পেন
খেলাধুলা
৯ নভেম্বর ২০২৬, ৫:১২ অপরাহ্ণ
আলোকস্বল্পতায় ড্র সিলেট টেস্ট, সিরিজ হার বাংলাদেশের
খেলাধুলা
৯ নভেম্বর ২০২৬, ৪:৩৮ অপরাহ্ণ
ক্রসবারে বল লাগানোর হতাশায় সবার শীর্ষে মেসি
খেলাধুলা
৮ নভেম্বর ২০২৬, ৫:৩৩ অপরাহ্ণ
অধিনায়কত্বে স্বাধীনতা পাননি, সময়টাকে ‘অন্ধকার যুগ’ বললেন শচিন
খেলাধুলা
৫ নভেম্বর ২০২৬, ৭:০৪ অপরাহ্ণ
অবসরের ঘোষণা দিলেন ক্রিস্টিয়ানো রোনালদো
খেলাধুলা
৫ নভেম্বর ২০২৬, ৬:৫৭ অপরাহ্ণ
একাদশে পরিবর্তনের আভাস, তিনে ব্যাট করবেন শান্ত?
খেলাধুলা
৪ নভেম্বর ২০২৬, ৬:৫২ অপরাহ্ণ
ভারতের চোখে সাফের সবচেয়ে শক্তিশালী দল বাংলাদেশ
খেলাধুলা
৩ নভেম্বর ২০২৬, ৬:৫৪ অপরাহ্ণ
রাজশাহীতে উৎসবমুখর পরিবেশে লিঙ্গুইস্টিক অলিম্পিয়াড অনুষ্ঠিত
খেলাধুলা
৩১ অক্টোবর ২০২৬, ৫:৫১ অপরাহ্ণ


