‘তিন বছরের আস্থা, সেবা ও অঙ্গীকার— সামনে এগিয়ে যাওয়ার প্রত্যয়ে’ এই স্লোগানে রাজশাহীর দুর্গাপুরে ন্যাশনাল ব্যাংক পিএলসি (উপ-শাখা) তৃতীয় প্রতিষ্ঠাবার্ষিকীতে নানা আয়োজনে দিনটি উদযাপন করা হয়েছে।
সোমবার (২৩ নভেম্বর) ন্যাশনাল ব্যাংকের দুর্গাপুর উপ-শাখায় তৃতীয় প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নানা আয়োজনের পাশাপাশি আলোচনা সভার আয়োজন করা হয়।
প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত বর্ণাঢ্য অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ন্যাশনাল ব্যাংক পিএলসি'র রাজশাহী শাখার ভাইস প্রেসিডেন্ট ও ব্যবস্থাপক কমল কুমার নন্দী।
ন্যাশনাল ব্যাংক দুর্গাপুর উপ-শাখার প্রিন্সিপাল অফিসার ও ইনচার্জ ইস্তাজুল ইসলাম বাপ্পী'র সঞ্চালনায় প্রতিষ্ঠাবার্ষিকীর বর্ণিল আয়োজনে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পানি উন্নয়ন বোর্ডের অবসরপ্রাপ্ত সহকারী প্রকৌশলী আব্দুল মান্নান মুক্তা, ধরমপুর মহাবিদ্যালয়ের শারীরিক শিক্ষা বিভাগের প্রভাষক রুহুল আমিন খান, বিশিষ্ট ব্যবসায়ী মাইনুল ইসলাম (রঞ্জু), বিশিষ্ট ব্যবসায়ী সুজন আলী, পানানগর দ্বি-মুখী উচ্চ বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত শিক্ষক সরোয়ার ইসলাম ও বিশিষ্ট মৎস্য ব্যবসায়ী আনিসুর রহমান (মন্টু)।
ন্যাশনাল ব্যাংক দুর্গাপুর উপ-শাখা প্রতিষ্ঠার তিন বছরেই গ্রাহকের আস্থা অর্জনের পাশাপাশি মেধাবী শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান ও সামাজিক নানা কার্যক্রমে জড়িয়ে প্রশংসা কুড়িয়েছে। ব্যাংক কর্মকর্তা-কর্মচারীদের আতিথিয়তা গ্রাহকদের আস্থা অর্জনে অগ্রণী ভূমিকা রেখেছে। ব্যাংকিং সেবা দ্রুত ও সহজে প্রদানের ফলে ইতোমধ্যে সকল শ্রেণি-পেশার অগণিত গ্রাহকদের আকৃষ্ট করতে সক্ষম হয়েছে।
ন্যাশনাল ব্যাংক পিএলসি'র রাজশাহী শাখার ভাইস প্রেসিডেন্ট ও ব্যবস্থাপক কমল কুমার নন্দী প্রতিষ্ঠাবার্ষিকীর বর্ণিল আয়োজনে উপস্থিত হয়ে অন্যান্য অতিথি, শুভানুধ্যায়ী ও গ্রাহকদের প্রতি শুভেচ্ছা ও কৃতজ্ঞতা জ্ঞাপন করেন।
ন্যাশনাল ব্যাংক পিএলসি'র দুর্গাপুর উপ-শাখার প্রতিষ্ঠার তিন বছর পূর্তিতে সংশ্লিষ্ট শাখার কর্মকর্তা-কর্মচারীদের কার্যক্রমে সন্তোষ প্রকাশ করেন এবং ভবিষ্যতে গ্রাহকদের আরও উন্নত গ্রাহকসেবা প্রদানের মাধ্যমে অটুট আস্থা ও বিশ্বাসের সঙ্গে ব্যাংকিং কার্যক্রম এগিয়ে নেওয়ার তাগিদ দেন।


