রানবন্যার প্রথম টি-টোয়েন্টিতে ব্যাট হাতে হতাশ করেছিলেন তিলক বার্মা। শনিবার ঠিকই দাঁড়িয়ে গেলেন এই ব্যাটার। তার বিধ্বংসী ইনিংসে ভর করে নিউজিল্যান্ডকে ৪ উইকেটে হারাল ভারত। জয়ের পথে শেষ ৩ ওভারে ৪৬ রানের সমীকরণ মিলিয়েছে অতিথিরা।
এই জয়ে ৫ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে ২-০ ব্যবধানে এগিয়ে গেল ভারত। এর আগে প্রথম ম্যাচে স্বাগতিকদের সমান ব্যবধানে হারিয়েছিল টিম ইন্ডিয়া। ওয়েলিংটনে সিরিজের তৃতীয় ম্যাচে আগামী ২৭ অক্টোবর খেলতে নামবে দুই দল। সিরিজ বাঁচাতে চাইলে সে ম্যাচে জিততেই হবে ব্ল্যাক ক্যাপদের।
ক্রাইস্টচার্চের হেগলি ওভালে ১ বল হাতে রেখে নিউজিল্যান্ডের দেওয়া ১৮১ রানের লক্ষ্যে পৌঁছে যায় ভারত। বড় রানের পেছনে ছুঁটতে গিয়ে ১০.৫ ওভারে ৭০ রানে ৫ উইকেট হারিয়ে বসে সফরকারীরা। জয়ের জন্য শেষ ৫৫ বলে ১১১ রানের কঠিন সমীকরণ দাঁড়ায় তাদের সামনে। নামান ধীর ও নিতিশ কুমারকে নিয়ে ঝড় তুলে দলকে জয় এনে দেন তিলক।
শেষ ৩ ওভারে ৪৬ রান করে জিতল ভারত
সম্পর্কিত সংবাদ
ব্রাজিলকে হারিয়ে প্রথমবার ফুটসাল ফিনালিসিমার চ্যাম্পিয়ন স্পেন
খেলাধুলা
৯ নভেম্বর ২০২৬, ৫:১২ অপরাহ্ণ
আলোকস্বল্পতায় ড্র সিলেট টেস্ট, সিরিজ হার বাংলাদেশের
খেলাধুলা
৯ নভেম্বর ২০২৬, ৪:৩৮ অপরাহ্ণ
ক্রসবারে বল লাগানোর হতাশায় সবার শীর্ষে মেসি
খেলাধুলা
৮ নভেম্বর ২০২৬, ৫:৩৩ অপরাহ্ণ
অধিনায়কত্বে স্বাধীনতা পাননি, সময়টাকে ‘অন্ধকার যুগ’ বললেন শচিন
খেলাধুলা
৫ নভেম্বর ২০২৬, ৭:০৪ অপরাহ্ণ
অবসরের ঘোষণা দিলেন ক্রিস্টিয়ানো রোনালদো
খেলাধুলা
৫ নভেম্বর ২০২৬, ৬:৫৭ অপরাহ্ণ
একাদশে পরিবর্তনের আভাস, তিনে ব্যাট করবেন শান্ত?
খেলাধুলা
৪ নভেম্বর ২০২৬, ৬:৫২ অপরাহ্ণ
ভারতের চোখে সাফের সবচেয়ে শক্তিশালী দল বাংলাদেশ
খেলাধুলা
৩ নভেম্বর ২০২৬, ৬:৫৪ অপরাহ্ণ
রাজশাহীতে উৎসবমুখর পরিবেশে লিঙ্গুইস্টিক অলিম্পিয়াড অনুষ্ঠিত
খেলাধুলা
৩১ অক্টোবর ২০২৬, ৫:৫১ অপরাহ্ণ


