আফগানিস্তান প্রিমিয়ার লিগ (এপিএল) টি-টোয়েন্টি ক্রিকেট টুর্নামেন্টের প্রথম আসরে খেলার জন্য আনুষ্ঠানিকভাবে নাম নিবন্ধন করেছেন টাইগার পেসার তাসকিন আহমেদ। তাসকিনের নিবন্ধনের বিষয়টি নিজেদের অফিসিয়াল ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে নিশ্চিত করেছে এপিএল। এপিএলের প্রথম আসরের জন্য খেলোয়াড় নিবন্ধনের প্রক্রিয়া ইতোমধ্যে সম্পন্ন হয়েছে। আয়োজকদের মতে, এই টুর্নামেন্টে খেলতে ১ হাজারেরও বেশি ক্রিকেটার নাম নিবন্ধন করেছেন। আর এর মধ্যে ৫শ'র বেশি বিদেশি খেলোয়াড় রয়েছে। আগামী ২৭ সেপ্টেম্বর এপিএলের খেলোয়াড় ড্রাফট অনুষ্ঠিত হবে। ড্রাফটে তাসকিনের অংশগ্রহণের বিষয়টি চূড়ান্ত হবে। সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া পোস্টে এপিএল জানিয়েছে, লিগের জন্য আনুষ্ঠানিকভাবে নাম নিবন্ধন করেছেন তাসকিন। একই সঙ্গে তারা ভক্তদের কাছে জানতে চেয়েছে, বাংলাদেশের এই পেসারকে কোন দলের হয়ে খেলতে দেখতে চান তারা। পোস্টটিতে লেখা ছিল, ‘অপেক্ষার অবসান হলো। তাসকিন আহমেদ আনুষ্ঠানিকভাবে আফগানিস্তান প্রিমিয়ার লিগের জন্য নাম নিবন্ধন করেছেন। আপনি তাকে কোন দলের হয়ে খেলতে দেখতে চান?’
আফগানিস্তান লিগে নিবন্ধন করেছেন তাসকিন
সম্পর্কিত সংবাদ
ব্রাজিলকে হারিয়ে প্রথমবার ফুটসাল ফিনালিসিমার চ্যাম্পিয়ন স্পেন
খেলাধুলা
৯ নভেম্বর ২০২৬, ৫:১২ অপরাহ্ণ
আলোকস্বল্পতায় ড্র সিলেট টেস্ট, সিরিজ হার বাংলাদেশের
খেলাধুলা
৯ নভেম্বর ২০২৬, ৪:৩৮ অপরাহ্ণ
ক্রসবারে বল লাগানোর হতাশায় সবার শীর্ষে মেসি
খেলাধুলা
৮ নভেম্বর ২০২৬, ৫:৩৩ অপরাহ্ণ
অধিনায়কত্বে স্বাধীনতা পাননি, সময়টাকে ‘অন্ধকার যুগ’ বললেন শচিন
খেলাধুলা
৫ নভেম্বর ২০২৬, ৭:০৪ অপরাহ্ণ
অবসরের ঘোষণা দিলেন ক্রিস্টিয়ানো রোনালদো
খেলাধুলা
৫ নভেম্বর ২০২৬, ৬:৫৭ অপরাহ্ণ
একাদশে পরিবর্তনের আভাস, তিনে ব্যাট করবেন শান্ত?
খেলাধুলা
৪ নভেম্বর ২০২৬, ৬:৫২ অপরাহ্ণ
ভারতের চোখে সাফের সবচেয়ে শক্তিশালী দল বাংলাদেশ
খেলাধুলা
৩ নভেম্বর ২০২৬, ৬:৫৪ অপরাহ্ণ
রাজশাহীতে উৎসবমুখর পরিবেশে লিঙ্গুইস্টিক অলিম্পিয়াড অনুষ্ঠিত
খেলাধুলা
৩১ অক্টোবর ২০২৬, ৫:৫১ অপরাহ্ণ


