বিজ্ঞাপন
উত্তরা প্রতিদিন

হজ পালনের উদ্দেশে জামায়াত আমির ঢাকা ছাড়বেন কাল

উত্তরা প্রতিদিন উত্তরা ডেস্ক
১৯ মে ২০২৬, ৮:২৭ অপরাহ্ণ
শেয়ার
হজ পালনের উদ্দেশে জামায়াত আমির ঢাকা ছাড়বেন কাল

পবিত্র হজ পালনের জন্য আগামীকাল বুধবার দুপুরে সৌদি আরবের উদ্দেশে ঢাকা ছাড়বেন জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান এমপি। পবিত্র হজ পালন শেষে তিনি আগামী ১ জুন দেশে প্রত্যাবর্তন করবেন।

মঙ্গলবার জামায়াতের কেন্দ্রীয় প্রচার বিভাগ থেকে এ তথ্য জানানো হয়েছে।


এদিকে মঙ্গলবার রাত ৯টায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন ডা. নাসির ইসলামকে দেখতে যাবেন বিরোধীদলীয় নেতা।