দেশজুড়ে হাম ও উপসর্গে গত ২৪ ঘণ্টায় আরও ৮ শিশুর মৃত্যু হয়েছে। এর মধ্যে নিশ্চিত হামে ১ জন ও উপসর্গ নিয়ে ৭ জনের মৃত্যু হয়েছে। পাশাপাশি এই সময়ে নতুন করে ১ হাজার ৬১৫ শিশুরর শরীরে হাম ও এর উপসর্গ পাওয়া গেছে। বুধবার (১৩ মে) স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, গত একদিনে হামের উপসর্গ নিয়ে সিলেট বিভাগে ৩ শিশুর মৃত্যু হয়েছে। পাশাপাশি এই সময়ে ময়মনসিংহ বিভাগে ২ জন ছাড়াও ঢাকা ও চট্টগ্রাম বিভাগে হামের উপসর্গে একজন করে মোট ২ শিশুর মৃত্যু হয়েছে। এ ছাড়া গত একদিনে হামে আক্রান্ত হয়ে বরিশালে একজনের মৃত্যু হয়েছে। সবমিলিয়ে গত ১৫ মার্চ থেকে বুধবার পর্যন্ত সারা দেশে হাম ও উপসর্গে মোট ৪৩২ শিশুর মৃত্যু হয়েছে। এদিকে সারা দেশে গত ২৪ ঘণ্টায় নতুন করে ১২৬ জনের হাম শনাক্ত হয়েছে। পাশাপাশি এই সময়ে আরও ১ হাজার ৪৮৯ জনের মধ্যে রোগটির উপসর্গ দেখা গেছে। এ নিয়ে গত ১৫ মার্চ থেকে বুধবার পর্যন্ত মোট ৫৩ হাজার ৫৬ জনের মধ্যে হামের উপসর্গ পাওয়া গেছে। সেই সঙ্গে এই সময়ে মোট ৭ হাজার ১৫০ জনের হাম শনাক্ত হয়েছে। স্বাস্থ্য অধিদপ্তরের প্রতিবেদন অনুযায়ী, গত ১৫ মার্চ থেকে বুধবার পর্যন্ত সারা দেশে হামের উপসর্গ নিয়ে মোট ৩৮ হাজার ৫৪ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। তাদের মধ্যে এ পর্যন্ত সুস্থ হয়ে হাসপাতাল থেকে ৩৩ হাজার ৮৩২ জন ছাড়পত্র পেয়েছেন।
একদিনে হাম ও উপসর্গে আরও ৮ শিশুর মৃত্যু
সম্পর্কিত সংবাদ
ধ্বংসস্তূপের পাশেই চলছে শিশুদের টিকাদান কার্যক্রম
স্বাস্থ্য
২৭ সেপ্টেম্বর ২০২৬, ১২:৫১ অপরাহ্ণ
নিথর পড়ে ছিল ৯ মাসের শিশু, পিআইসিইউতে মেলেনি কোনো ডাক্তার
স্বাস্থ্য
১৪ সেপ্টেম্বর ২০২৬, ৭:৪৭ পূর্বাহ্ণ
হাম উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, আক্রান্ত ১১৯৪
স্বাস্থ্য
১০ সেপ্টেম্বর ২০২৬, ৫:৪৬ অপরাহ্ণ
মন্ত্রী হঠাৎ হবিগঞ্জ হাসপাতালে, অনুপস্থিত চিকিৎসক চাকরিওচ্যুত
স্বাস্থ্য
২৯ আগস্ট ২০২৬, ৮:১৮ অপরাহ্ণ
ওরাল কলেরা ভ্যাকসিনেশন ক্যাম্পেইন শুরু আজ থেকে
স্বাস্থ্য
২২ আগস্ট ২০২৬, ১১:৩৪ পূর্বাহ্ণ
হামে আক্রান্ত শিশুদের ৬৫ শতাংশই অপুষ্টিতে ভুগছিল
স্বাস্থ্য
১৯ আগস্ট ২০২৬, ১১:৪৭ পূর্বাহ্ণ
মজুত থাকা সত্ত্বেও র্যাবিস ভ্যাকসিন বাইরে কিনতে হলো রোগীকে, বরখাস্ত ১
স্বাস্থ্য
২ আগস্ট ২০২৬, ৬:০৪ অপরাহ্ণ
বৃদ্ধ বয়সে হঠাৎ ‘ভীমরতি’, নৈতিক স্খলন নাকি মস্তিষ্কে বাসা বেঁধেছে বিরল রোগ?
স্বাস্থ্য
৩১ জুলাই ২০২৬, ৮:০১ অপরাহ্ণ



