সারাদেশে হাম মহামারীতে চার শতাধিক শিশুর মৃত্যুর ঘটনায় ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকারের ব্যর্থতাকে দায়ী করে বিচার দাবি জানিয়েছে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি)। দলটির নেতারা অভিযোগ করেছেন, সময়মতো টিকা সংগ্রহ ও কার্যকর ব্যবস্থা না নেওয়ার কারণেই পরিস্থিতি ভয়াবহ আকার ধারণ করেছে। মঙ্গলবার সকালে রাজধানীর মহাখালীতে স্বাস্থ্য অধিদপ্তরের সামনে আয়োজিত বিক্ষোভ সমাবেশে এসব অভিযোগ তুলে ধরেন সিপিবি নেতারা। সমাবেশে সিপিবির কেন্দ্রীয় কমিটির সাবেক সাধারণ সম্পাদক রুহিন হোসেন প্রিন্স বলেন, চার শতাধিক শিশু মৃত্যুর ঘটনায় দায়ীদের বিচারের আওতায় আনতে হবে। জনগণের স্বাস্থ্য নিয়ে যারা অবহেলা করেছে, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে। তিনি অভিযোগ করে বলেন, স্বাস্থ্য খাতে পর্যাপ্ত অর্থ বরাদ্দ থাকা সত্ত্বেও প্রয়োজনীয় টিকা কেনা হয়নি। জনগণের জীবন রক্ষার চেয়ে সরকার অন্য বিষয় নিয়ে বেশি ব্যস্ত ছিল। স্বাস্থ্য মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্তদের অবহেলার কারণেই সময়মতো ইউনিসেফের টিকা সংগ্রহ করা হয়নি। রুহিন হোসেন প্রিন্স আরও বলেন, এখন শোনা যাচ্ছে, ইউনিসেফের কাছ থেকে টিকা কিনলে কমিশন পাওয়া যেত না, তাই টিকা সংগ্রহ করা হয়নি। এটি অত্যন্ত নিন্দনীয়। সিপিবি ঢাকা মহানগর উত্তর কমিটির সভাপতি হাসান হাফিজুর রহমান সোহেলের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে বক্তারা হাম পরিস্থিতি মোকাবিলায় সরকারের ব্যর্থতার সমালোচনা করেন এবং দ্রুত টিকাদান কার্যক্রম জোরদারের দাবি জানান। সমাবেশ শেষে স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালকের কাছে একটি স্মারকলিপি দেওয়া হয়। এতে আগামী ১৯ মে’র মধ্যে কার্যকর পদক্ষেপ নেওয়ার আল্টিমেটাম দেওয়া হয়। অন্যথায় অবস্থান কর্মসূচি ও স্বাস্থ্য অধিদপ্তর ঘেরাওয়ের হুঁশিয়ারি দেয় সিপিবি।
হামে শিশুমৃত্যুতে ইউনূস সরকারকে দায়ী করে সিপিবির আল্টিমেটাম
সম্পর্কিত সংবাদ
তানোরে বিএনপির দলীয় কার্যালয়ে অগ্নিসংযোগ
রাজনীতি
১০ নভেম্বর ২০২৬, ৪:২৫ অপরাহ্ণ
এনসিপিকে এই সংসার ভাঙতেই হবে: রাশেদ খাঁন
রাজনীতি
৯ নভেম্বর ২০২৬, ৫:২২ অপরাহ্ণ
জামায়াতের সঙ্গে দূরত্ব বাড়ালেও জোট ছাড়বে না এনসিপি
রাজনীতি
৯ নভেম্বর ২০২৬, ৪:৪৮ অপরাহ্ণ
সিলিন্ডার গ্যাস-দ্রব্যমূল্য বৃদ্ধি/থালা-বাসন হাতে জামায়াতের নারী কর্মীদের মিছিল
রাজনীতি
৮ নভেম্বর ২০২৬, ৫:৪৯ অপরাহ্ণ
স্বৈরাচার আ.লীগকে আর রাজনীতি করতে দেওয়া হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী
রাজনীতি
৬ নভেম্বর ২০২৬, ৪:১৮ অপরাহ্ণ
এনসিপি থেকে সামান্তা শারমিনের পদত্যাগ
রাজনীতি
৫ নভেম্বর ২০২৬, ৭:১৪ অপরাহ্ণ
মন্ত্রণালয়ের টাকা লুটপাট করে বিদেশে পাচার করেছে আ.লীগ: স্বাস্থ্যমন্ত্রী
রাজনীতি
৩ নভেম্বর ২০২৬, ৬:১৮ অপরাহ্ণ
শ্রমিক অসন্তোষের পেছনে পরাজিত শক্তির ইন্ধন রয়েছে: রিজভী
রাজনীতি
২ নভেম্বর ২০২৬, ৪:৫৩ অপরাহ্ণ


