পানিসম্পদমন্ত্রী শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি বলেছেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান তাঁর জীবদ্দশায় খাল খননের কর্মসূচি শুরু করেছিলেন। এটি শুধু একটি কর্মসূচি ছিল না বরং একটি আন্দোলন ও বিপ্লব। আজ আমরা প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নে নতুনভাবে সেই কার্যক্রম শুরু করেছি যা অব্যাহত থাকবে। বৃহস্পতিবার সকাল ৮টায় মুন্সীগঞ্জের গজারিয়ায় উপজেলার হোসেন্দী ইউনিয়নের জামাল্দী এলাকায় আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে তিনি খাল খনন কার্যক্রমের উদ্বোধন অনুষ্ঠানে এসব কথা বলেন। শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি বলেন, দীর্ঘদিন পর খাল খনন কর্মসূচি শুরু হওয়ায় সাধারণ মানুষের সাথে আমাদের সম্পর্কের উন্নয়ন হচ্ছে, কর্মসংস্থানের সৃষ্টি হচ্ছে, গ্রামীণ অর্থনীতি চাঙ্গা হচ্ছে, কৃষি কাজে সহায়তা হচ্ছে, মৎস্য চাষের ব্যবস্থা হচ্ছে। জনস্বার্থে আমাদের এই কর্মসূচি আগামী ৫ বছরের মধ্যে ২০ হাজার কিলোমিটার খাল খনন শেষ করতে পারলে নতুন বাংলাদেশ গড়ে উঠবে। পানিসম্পদমন্ত্রী বলেন, বর্তমান সরকার তার নির্বাচনী ইশতেহার ও প্রতিশ্রুতি বাস্তবায়নে বদ্ধপরিকর। ইশতেহার অনুযায়ী দেশের বিভিন্ন প্রান্তে খাল খননসহ বিভিন্ন উন্নয়নমূলক কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শ অনুসরণ করেই বিএনপি সরকার দেশের উন্নয়নে কাজ করে যাচ্ছে। খাল খনন উদ্বোধন ছাড়াও শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি উপজেলার বাউশিয়া ইউনিয়নের মধ্য বাউশিয়ার কাজলী নদী খননের জন্য পরিদর্শন করেন। তিনি স্থানীয় শিল্প কারখানার বর্জে কাজলী নদী ভরাট হয়ে যাওয়ায় অসন্তোষ প্রকাশ করেন। এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে মুন্সীগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য কামরুজ্জামান রতন বলেন, এই প্রকল্প বাস্তবায়নের মাধ্যমে হোসেন্দী ইউনিয়নের কৃষি ও পানি নিষ্কাশন ব্যবস্থায় ব্যাপক পরিবর্তন আসবে। পর্যায়ক্রমে গজারিয়া উপজেলার বিভিন্ন এলাকায় এ ধরনের প্রকল্প বাস্তবায়ন করা হবে। অনুষ্ঠানে জেলা প্রশাসনের স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক ও ভারপ্রাপ্ত জেলা প্রশাসক মৌসুমী মাহবুব, জেলা পুলিশ সুপার মেনহাজুল আলম, গজারিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মাহমুদুল হাসান, সহকারী কমিশনার (ভূমি) ডা. হামিদা মুস্তফা এবং গজারিয়া থানার অফিসার ইনচার্জ হাসান আলীসহ স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
খাল খনন শুধু কর্মসূচি নয়, একটি আন্দোলন ও বিপ্লব : এ্যানি
সম্পর্কিত সংবাদ
উড়াল সেতুতে মোটরসাইকেল দুর্ঘটনা, গাড়ির ধাক্কায় নিহত স্বামী-স্ত্রী-সন্তান
সারাদেশ
১১ নভেম্বর ২০২৬, ৫:২৭ অপরাহ্ণ
ঢাকায় পদায়ন পেতে ইইডি প্রকৌশলীদের ডিও লেটারের হিড়িক!
সারাদেশ
১০ নভেম্বর ২০২৬, ৮:১৩ অপরাহ্ণ
পাবনায় ৬১১ বস্তা সার লুট
সারাদেশ
৯ নভেম্বর ২০২৬, ৫:৪১ অপরাহ্ণ
চাঁদা না পেয়ে ঠিকাদারের মোটরসাইকেল ছিনতাই, বিএনপির ৩ নেতাকর্মী গ্রেপ্তার
সারাদেশ
৯ নভেম্বর ২০২৬, ৫:০৫ অপরাহ্ণ
ব্যানারে জিয়াউর রহমানের ছবি না রাখা ফ্যাসিজমের লক্ষণ: বিএনপি নেতা রাইট
সারাদেশ
৮ নভেম্বর ২০২৬, ৬:১৭ অপরাহ্ণ
পুলিশের ওপর হামলা ও গাড়ি ভাঙচুর করে ছাত্রলীগ নেতাকে ছিনতাই
সারাদেশ
৮ নভেম্বর ২০২৬, ৫:২৬ অপরাহ্ণ
গণপিটুনিতে এক মাসে প্রাণ গেল ৩২ জনের
সারাদেশ
৮ নভেম্বর ২০২৬, ৫:১৫ অপরাহ্ণ
বিপ্লব ও সংহতি দিবস পালন নিয়ে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ, ককটেল বিস্ফোরণ
সারাদেশ
৭ নভেম্বর ২০২৬, ৮:০০ অপরাহ্ণ


