কুষ্টিয়ায় সরকারি কলেজ মাঠে ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করতে গিয়ে তুমুল হট্টগোলের মুখে পড়েন কুষ্টিয়া-৩ আসনের সাংসদ মুফতি আমির হামজা। বৃহস্পতিবার (৭ মে) কুষ্টিয়া সরকারি কলেজ পরিদর্শনকালে তাকে অবরুদ্ধ করা হয়। সংসদ সদস্য আমির হামজার ভেরিফায়েড ফেসবুক পেজে এ তথ্য নিশ্চিত করা হয়েছে। পেজে অ্যাডমিনের দেওয়া পোস্টে লেখা হয়েছে, ‘কুষ্টিয়া সরকারি কলেজ পরিদর্শনকালে সংসদ সদস্য মুফতি আমির হামজাকে অবরুদ্ধ করে রেখেছে ছাত্রদলের নেতাকর্মী।’ কলেজ সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার সকালে প্রধান অতিথি হিসেবে সরকারি কলেজ মাঠে আন্তঃবিভাগ মিনি ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন করেন আমির হামজা। এ সময় সাধারণ শিক্ষার্থীর ব্যানারে একদল শিক্ষার্থী মঞ্চের সামনে জড়ো হয়ে ‘ভুয়া’ ‘ভুয়া’ স্লোগান দিতে থাকেন। পরে টুর্নামেন্টের উদ্বোধনের জন্য মাঠে প্রবেশ করলে ওই শিক্ষার্থীরা সেখানে গিয়েও আমির হামজাকে ঘিরে ধরে স্লোগান দিতে থাকেন এবং তারা মাঠের মধ্যে বসে পড়েন। এই পরিস্থিতিতে কলেজের অধ্যক্ষ আমির হামজাকে নিয়ে তার কার্যালয়ে চলে যান। শিক্ষার্থীরা অধ্যক্ষের কার্যালয়ে গিয়েও একইভাবে স্লোগান দিয়ে উত্তেজনা সৃষ্টি করেন। খবর পেয়ে পুলিশ অধ্যক্ষের কার্যালয়ে যান। এ সময় এমপি আমির হামজা পুলিশের সঙ্গে বেরিয়ে কলেজ ক্যাম্পাস ত্যাগ করেন। এ বিষয়ে জামায়াতে ইসলামীর কুষ্টিয়া শহর শাখার আমির এনামুল হকের মোবাইল নম্বরে কল দিলেও তিনি রিসিভ করেননি। এ বিষয়ে কুষ্টিয়া মডেল থানার ওসি কবির হোসেন মাতুব্বর জানান, খবর পেয়ে পুলিশ সদস্যদের নিয়ে কুষ্টিয়া সরকারি কলেজের অধ্যক্ষের কার্যালয়ে যান তিনি। এ সময় তিনি আমির হামজাকে অধ্যক্ষের সঙ্গে আলাপ করতে দেখেন। তবে আমির হামজাকে অবরুদ্ধ করে রাখার বিষয়টি অস্বীকার করেন ওসি। রাজনীতি/একে
কুষ্টিয়া সরকারি কলেজে এমপি আমির হামজাকে ঘিরে হট্টগোল
সম্পর্কিত সংবাদ
উড়াল সেতুতে মোটরসাইকেল দুর্ঘটনা, গাড়ির ধাক্কায় নিহত স্বামী-স্ত্রী-সন্তান
সারাদেশ
১১ নভেম্বর ২০২৬, ৫:২৭ অপরাহ্ণ
ঢাকায় পদায়ন পেতে ইইডি প্রকৌশলীদের ডিও লেটারের হিড়িক!
সারাদেশ
১০ নভেম্বর ২০২৬, ৮:১৩ অপরাহ্ণ
পাবনায় ৬১১ বস্তা সার লুট
সারাদেশ
৯ নভেম্বর ২০২৬, ৫:৪১ অপরাহ্ণ
চাঁদা না পেয়ে ঠিকাদারের মোটরসাইকেল ছিনতাই, বিএনপির ৩ নেতাকর্মী গ্রেপ্তার
সারাদেশ
৯ নভেম্বর ২০২৬, ৫:০৫ অপরাহ্ণ
ব্যানারে জিয়াউর রহমানের ছবি না রাখা ফ্যাসিজমের লক্ষণ: বিএনপি নেতা রাইট
সারাদেশ
৮ নভেম্বর ২০২৬, ৬:১৭ অপরাহ্ণ
পুলিশের ওপর হামলা ও গাড়ি ভাঙচুর করে ছাত্রলীগ নেতাকে ছিনতাই
সারাদেশ
৮ নভেম্বর ২০২৬, ৫:২৬ অপরাহ্ণ
গণপিটুনিতে এক মাসে প্রাণ গেল ৩২ জনের
সারাদেশ
৮ নভেম্বর ২০২৬, ৫:১৫ অপরাহ্ণ
বিপ্লব ও সংহতি দিবস পালন নিয়ে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ, ককটেল বিস্ফোরণ
সারাদেশ
৭ নভেম্বর ২০২৬, ৮:০০ অপরাহ্ণ


