ভারতের পশ্চিমবঙ্গে টানা তিন বার ক্ষমতায় থাকার পর বিধানসভা নির্বাচনে বিজেপির কাছে পরাজয়ের পর পদত্যাগ করতে অস্বীকৃতি জানিয়েছেন তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, তিনি নির্বাচনে পরাজিত হননি, তাই রাজভবনে গিয়ে পদত্যাগপত্র জমা দেওয়ারও কোনো প্রশ্নই ওঠে না। বুধবার (৫ মে) এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি। মমতা বন্দ্যোপাধ্যায় অভিযোগ করে বলেন, সাম্প্রতিক বিধানসভা নির্বাচনে অন্তত শতাধিক আসনে অনিয়ম হয়েছে। তবে এসব অভিযোগের পক্ষে তিনি কোনো নির্দিষ্ট প্রমাণ উপস্থাপন করেননি। তিনি আরও বলেন, নির্বাচন প্রক্রিয়ায় নির্বাচন কমিশনের ভূমিকা নিয়ে তার গভীর প্রশ্ন রয়েছে। পাশাপাশি কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধেও হস্তক্ষেপের অভিযোগ তোলেন তিনি। মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, ‘গণতন্ত্র এভাবে কাজ করে না। যখন বিচারব্যবস্থা কার্যকর থাকে না, নির্বাচন কমিশন পক্ষপাতদুষ্ট হয় এবং সরকার একদলীয় শাসন কায়েম করতে চায়, তখন তা বিশ্বের কাছে ভুল বার্তা দেয়।’ নির্বাচন কমিশনের বিরুদ্ধে সরাসরি আঙুল তুলে তিনি ‘নোংরা খেলা’র অভিযোগ করেন। তিনি অভিযোগ করে বলেন, এবারের নির্বাচনে রাজনৈতিক প্রতিদ্বন্দ্বিতার চেয়ে বেশি প্রভাব ফেলেছে প্রশাসনিক ও নির্বাচন-সংক্রান্ত কাঠামো। এছাড়া এক ভোটকেন্দ্রে নিজে শারীরিকভাবে আক্রান্ত হওয়ার দাবি করে তিনি বলেন, ‘আমার পেটে ও পিঠে লাথি মারা হয়েছে। সিসিটিভি বন্ধ ছিল। আমাকে গণনাকেন্দ্র থেকে ধাক্কা দিয়ে বের করে দেওয়া হয়। একজন নারী হিসেবে আমার সঙ্গে দুর্ব্যবহার করা হয়েছে।’ তিনি আরও বলেন, ‘কেন্দ্রীয় বাহিনী যদি এভাবে আচরণ করতে পারে, তাহলে বলার কিছু থাকে না। আমি আগে কেন্দ্রের বিভিন্ন বিজেপি সরকার দেখেছি, কিন্তু এমন পরিস্থিতি কখনও দেখিনি।’ সংবাদ সম্মেলনে আগামী দিনের রাজনৈতিক কৌশল নিয়ে বিস্তারিত কিছু জানাতে চাননি তিনি। তবে জানিয়েছেন, ইন্ডিয়া ব্লকের একাধিক নেতা তার সঙ্গে যোগাযোগ করে পাশে থাকার আশ্বাস দিয়েছেন। এদিকে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে একটি অনুসন্ধানী কমিটি গঠনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। দলীয় সূত্রে জানা গেছে, এই কমিটি বিভিন্ন এলাকায় গিয়ে দলীয় কর্মীদের ওপর হামলা এবং কার্যালয় ভাঙচুরের অভিযোগ তদন্ত করবে।
পদত্যাগ না করার ঘোষণা মমতার
সম্পর্কিত সংবাদ
ভারতজুড়ে পূজায় বেপরোয়া আতশবাজি, কলকাতায় গ্রেপ্তার ২০৫
আন্তর্জাতিক
৯ নভেম্বর ২০২৬, ৫:৪৪ অপরাহ্ণ
বিশ্ববাজারে স্বর্ণের দামে বড় লাফ
আন্তর্জাতিক
৯ নভেম্বর ২০২৬, ৪:৫৩ অপরাহ্ণ
ভারতে কিংবদন্তি ওস্তাদ বিসমিল্লাহ খানের বাড়ির একাংশ গুঁড়িয়ে দেওয়ার অভিযোগ
আন্তর্জাতিক
৭ নভেম্বর ২০২৬, ৮:২৩ অপরাহ্ণ
জেদ্দায় সড়ক দুর্ঘটনায় ৭ বাংলাদেশি নিহত
আন্তর্জাতিক
৭ নভেম্বর ২০২৬, ৬:৩৪ অপরাহ্ণ
বিক্ষোভের মুখে পদত্যাগ করলেন প্যারাগুয়ের প্রেসিডেন্ট
আন্তর্জাতিক
৬ নভেম্বর ২০২৬, ৪:২৭ অপরাহ্ণ
ভোটে ভরাডুবির পর ট্রাম্পের দলে ভাঙন, নতুন জোট গড়ছেন ভ্যান্স
আন্তর্জাতিক
৫ নভেম্বর ২০২৬, ৭:৩৯ অপরাহ্ণ
মার্কিন আইনপ্রণেতাদের জন্য নেতানিয়াহু একজন ‘বিষাক্ত’ ব্যক্তি : লাপিদ
আন্তর্জাতিক
৫ নভেম্বর ২০২৬, ৭:০২ অপরাহ্ণ
ট্রাম্পের কটাক্ষের জবাব দিলেন বিজয়ী আবদুল আল-সাইয়েদ
আন্তর্জাতিক
৪ নভেম্বর ২০২৬, ৮:৫৩ অপরাহ্ণ



