হরমুজ প্রণালির কাছে জাস্ক উপকূলে একটি মার্কিন যুদ্ধজাহাজে হামলার দাবি করেছে আইআরজিসি। তবে আইআরজিসির দাবিকে সম্পূর্ণ ভিত্তিহীন বলে উড়িয়ে দিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড (সেন্টকম)। ইরানি সংবাদমাধ্যম ফারস নিউজের প্রতিবেদন অনুযায়ী, মার্কিন যুদ্ধজাহাজটি ইরানি নৌবাহিনীর দেওয়া সংকেত ও সতর্কতা উপেক্ষা করে হরমুজ প্রণালির দিকে অগ্রসর হওয়ার চেষ্টা করলে তাদের লক্ষ্য করে দুটি ক্ষেপণাস্ত্র ছোড়া হয়। স্থানীয় সূত্রের বরাত দিয়ে সংবাদ সংস্থাটি জানিয়েছে, ক্ষেপণাস্ত্রের আঘাতে জাহাজটি ক্ষতিগ্রস্ত হয় এবং ওই এলাকা থেকে পিছু হটতে বাধ্য হয়। এর আগে, ইসলামি বিপ্লবী গার্ড কর্পস (আইআরজিসি) একাধিকবার সতর্ক করে জানিয়েছিল, কোনো বিদেশি সামরিক শক্তি, বিশেষ করে মার্কিন সেনারা যদি হরমুজ প্রণালিতে প্রবেশের চেষ্টা করে, তবে তাদের ওপর হামলা চালানো হবে। এই ঘটনার কয়েক ঘণ্টা আগেই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষণা করেছিলেন, হরমুজ প্রণালিতে আটকা পড়া বিভিন্ন দেশের বাণিজ্যিক জাহাজগুলোকে নিরাপদে বের করে আনার জন্য যুক্তরাষ্ট্র আজ থেকে ‘প্রজেক্ট ফ্রিডম’ নামে একটি নৌ-অভিযান শুরু করছে। ট্রাম্প একে একটি ‘মানবিক উদ্যোগ’ হিসেবে বর্ণনা করলেও ইরান এটিকে তাদের সার্বভৌমত্ব ও নিরাপত্তা বিঘ্নিত করার প্রচেষ্টা হিসেবে দেখছে। আল জাজিরার প্রতিবেদন থেকে জানা যায়, এই মিশনে মার্কিন সেন্ট্রাল কমান্ডের নেতৃত্বে ১৫ হাজার সামরিক সদস্য, শতাধিক যুদ্ধবিমান, যুদ্ধজাহাজ এবং ড্রোন অংশ নিচ্ছে। ইরানের হামলার দাবির পরপরই বিষয়টি নিয়ে মুখ খোলে মার্কিন সেন্ট্রাল কমান্ড। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে এক বিবৃতিতে সেন্টকম জানিয়েছে, হরমুজ প্রণালিতে কোনো মার্কিন যুদ্ধজাহাজ হামলার শিকার হয়নি। সেন্টকমের দাবি, মার্কিন বাহিনী ‘প্রজেক্ট ফ্রিডম’ কার্যক্রম পরিচালনা করছে এবং ইরানি বন্দরগুলোতে তাদের নৌ-অবরোধ বজায় রয়েছে।
মার্কিন যুদ্ধজাহাজে হামলার দাবি ইরানের, সেন্টকমের অস্বীকার
সম্পর্কিত সংবাদ
ভারতজুড়ে পূজায় বেপরোয়া আতশবাজি, কলকাতায় গ্রেপ্তার ২০৫
আন্তর্জাতিক
৯ নভেম্বর ২০২৬, ৫:৪৪ অপরাহ্ণ
বিশ্ববাজারে স্বর্ণের দামে বড় লাফ
আন্তর্জাতিক
৯ নভেম্বর ২০২৬, ৪:৫৩ অপরাহ্ণ
ভারতে কিংবদন্তি ওস্তাদ বিসমিল্লাহ খানের বাড়ির একাংশ গুঁড়িয়ে দেওয়ার অভিযোগ
আন্তর্জাতিক
৭ নভেম্বর ২০২৬, ৮:২৩ অপরাহ্ণ
জেদ্দায় সড়ক দুর্ঘটনায় ৭ বাংলাদেশি নিহত
আন্তর্জাতিক
৭ নভেম্বর ২০২৬, ৬:৩৪ অপরাহ্ণ
বিক্ষোভের মুখে পদত্যাগ করলেন প্যারাগুয়ের প্রেসিডেন্ট
আন্তর্জাতিক
৬ নভেম্বর ২০২৬, ৪:২৭ অপরাহ্ণ
ভোটে ভরাডুবির পর ট্রাম্পের দলে ভাঙন, নতুন জোট গড়ছেন ভ্যান্স
আন্তর্জাতিক
৫ নভেম্বর ২০২৬, ৭:৩৯ অপরাহ্ণ
মার্কিন আইনপ্রণেতাদের জন্য নেতানিয়াহু একজন ‘বিষাক্ত’ ব্যক্তি : লাপিদ
আন্তর্জাতিক
৫ নভেম্বর ২০২৬, ৭:০২ অপরাহ্ণ
ট্রাম্পের কটাক্ষের জবাব দিলেন বিজয়ী আবদুল আল-সাইয়েদ
আন্তর্জাতিক
৪ নভেম্বর ২০২৬, ৮:৫৩ অপরাহ্ণ


