ঢাকা বিশ্ববিদ্যালয়ের থিয়েটার অ্যান্ড পারফরম্যান্স স্টাডিজ বিভাগের ২০১৯-২০ শিক্ষাবর্ষের মাস্টার্সের শিক্ষার্থী মুনিরা মাহজাবিন মিমো আত্মহত্যা করেছেন বলে জানা গেছে। এ ঘটনায় একজন শিক্ষক ও তার এক ঘনিষ্ঠ সহপাঠীকে জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। রোববার (২৬ এপ্রিল) দুপুরে বিভাগের চেয়ারম্যান কাজী তামান্না হক সিগমা বিষয়টি নিশ্চিত করে জানান, মিমোর লাশ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। রাজধানীর বাড্ডায় পরিবারের সঙ্গে থাকতেন মিমো। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, তিনি নিজের বাসায় আত্মহত্যা করেছেন এবং একটি চিরকুটে তিনি একজন শিক্ষকের নাম উল্লেখ করে গেছেন। সুইসাইড নোটে লেখা ছিল, ‘সুদীপ স্যারকে ৫০ হাজার টাকা দিতে হবে, হানি আর সুদীপ স্যার ভাল থাকো, স্যারের দেয়া গিফটগুলো ফেরত দেওয়া’। তিনি আরও বলেন, আমরা সকালে বিষয়টি জানতে পারি, এরপর বিভাগের শিক্ষকরা তার বাসায় যাই। পরে তার মোবাইল ফোনের কিছু তথ্য বিশ্লেষণ করে একজন শিক্ষকের সঙ্গে তার সম্পৃক্ততার ইঙ্গিত পাওয়া যায়। এর ভিত্তিতেই পুলিশ তাকে জিজ্ঞাসাবাদের জন্য নিয়ে গেছে। একই সঙ্গে তার ঘনিষ্ঠ এক বন্ধুকেও নেওয়া হয়েছে। গুলশান জোনের (বাড্ডা) অতিরিক্ত উপ-কমিশনার (এডিসি) জুয়েল জানিয়েছেন, ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্ত শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হবে। তিনি আরও বলেন, প্রাথমিক তদন্তে পাওয়া কিছু আলামতের ভিত্তিতে বিভাগের একজন শিক্ষককে হেফাজতে নেওয়া হয়েছে। তদন্তে তার সম্পৃক্ততা পাওয়া গেলে তাকে গ্রেফতার দেখানো হবে। একই ঘটনায় ওই শিক্ষার্থীর ঘনিষ্ঠ এক বন্ধুকেও জিজ্ঞাসাবাদের জন্য হেফাজতে নেওয়া হয়েছে।
বাসা থেকে ঢাবির ছাত্রীর লাশ উদ্ধার, চিরকুটে লেখা শিক্ষকের নাম
সম্পর্কিত সংবাদ
৩৮ বছরেও বাড়েনি শিক্ষক পদ, পাঁচ শিক্ষকেই চলছে ৪০০ ছাত্রীর পাঠদান
শিক্ষা
৯ নভেম্বর ২০২৬, ৩:২০ অপরাহ্ণ
সব স্কুল-কলেজে মাদক ও ইভ টিজিং প্রতিরোধ কমিটি গঠনের নির্দেশ
শিক্ষা
৯ নভেম্বর ২০২৬, ১১:০৫ পূর্বাহ্ণ
এইচএসসিতে পাসের হার শূন্য বা কম থাকা প্রতিষ্ঠান নিয়ে নতুন সিদ্ধান্ত
শিক্ষা
১ নভেম্বর ২০২৬, ৬:১০ অপরাহ্ণ
রাজশাহী বোর্ডে যে ৩৯ কলেজে শতভাগ ফেল
শিক্ষা
৩১ অক্টোবর ২০২৬, ১০:০৩ অপরাহ্ণ
রাজশাহী বোর্ডে ৯ প্রতিষ্ঠানে শতভাগ পাস
শিক্ষা
৩১ অক্টোবর ২০২৬, ৯:৫৪ অপরাহ্ণ
ফেল করা শিক্ষার্থীদের পরীক্ষা ডিসেম্বরে
শিক্ষা
৩১ অক্টোবর ২০২৬, ৭:২৪ অপরাহ্ণ
রাজশাহী ক্যাডেট কলেজে শতভাগ জিপিএ-৫
শিক্ষা
৩১ অক্টোবর ২০২৬, ৭:১৯ অপরাহ্ণ
১০ শিক্ষকের ৭ শিক্ষার্থী, পাস করেনি কেউ
শিক্ষা
৩১ অক্টোবর ২০২৬, ৬:৫৯ অপরাহ্ণ


