দেশে গত ২৪ ঘণ্টায় হাম ও হামের উপসর্গ নিয়ে আরও ৮ শিশুর মৃত্যু হয়েছে। এর মধ্যে হামে আক্রান্ত হয়ে এক শিশু এবং হামের উপসর্গ নিয়ে সাত শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে ১ হাজার ৪২১ জনের মধ্যে হামের উপসর্গ শনাক্ত হয়েছে। এ নিয়ে গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত ৩২ হাজার ২৮ জনের হামের উপসর্গ শনাক্ত হয়েছে। রোববার (২৬ এপ্রিল) স্বাস্থ্য অধিদপ্তরের ওয়েবসাইটে প্রকাশিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এই হিসাব শনিবার (২৫ এপ্রিল) সকাল ৮টা থেকে রোববার (২৬ এপ্রিল) সকাল ৮টা পর্যন্ত। স্বাস্থ্য অধিদপ্তর বলছে, গত ২৪ ঘণ্টায় নিশ্চিত হাম শনাক্ত হয়েছে ১৪৩ জনের। এ নিয়ে ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত নিশ্চিত হামে আক্রান্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৪ হাজার ৬০৩ জনে। ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত হামে আক্রান্ত হয়ে মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৪৩ জনে। অন্যদিকে সন্দেহজনক হাম রোগে মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ২১৬ জনে। গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছে ৯৫৯ জন। এই সময়ে হাসপাতাল থেকে ছাড়া পেয়েছে ৮৭৪ জন। ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত হামের উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছে ২১ হাজার ৪৩৪ জন। আর হাসপাতাল থেকে ছাড়া পেয়েছে ১৭ হাজার ৯৫৫ জন।
হাম ও উপসর্গ নিয়ে আরও ৮ শিশুর মৃত্যু
সম্পর্কিত সংবাদ
এরদোয়ানের দেওয়া নৈশভোজে সস্ত্রীক অংশ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান
জাতীয়
১২ নভেম্বর ২০২৬, ৫:২২ পূর্বাহ্ণ
বিশ্বনেতাদের সঙ্গে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা বিনিময়
জাতীয়
১১ নভেম্বর ২০২৬, ৫:৩১ অপরাহ্ণ
ঢাকা-গাজীপুরে ৪ বাসে আগুন, বিভিন্ন স্থানে ককটেল বিস্ফোরণ
জাতীয়
১০ নভেম্বর ২০২৬, ৯:২৮ পূর্বাহ্ণ
‘আমরা যেন ফ্যাসিস্টকে প্রতিহত করতে পারি’—তাওফিক চেয়ে সংসদে মোনাজাত
জাতীয়
৯ নভেম্বর ২০২৬, ৫:৩৫ অপরাহ্ণ
কোনো সন্ত্রাসীকে পাসপোর্ট বা এনআইডি দেওয়া হবে না
জাতীয়
৯ নভেম্বর ২০২৬, ৪:৫৮ অপরাহ্ণ
জুলাই গণঅভ্যুত্থানের মাধ্যমেই গণতন্ত্রের নতুন যাত্রা সূচিত হয়েছে: স্পিকার
জাতীয়
৯ নভেম্বর ২০২৬, ৪:৩৬ অপরাহ্ণ
প্রথম ধাপে ১০৫০ ইউনিয়ন পরিষদের ভোট হবে: ইসি
জাতীয়
৮ নভেম্বর ২০২৬, ৪:৫৩ অপরাহ্ণ
এসআরবি মহাপরিচালকের দায়িত্ব নিলেন ফারুক আহমেদ
জাতীয়
৮ নভেম্বর ২০২৬, ৩:১৫ অপরাহ্ণ


