জুলাই সনদ অনুযায়ী সংস্কারের লক্ষ্যে গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে আগামী ১৮ এপ্রিল থেকে ২ মে পর্যন্ত নতুন কর্মসূচি ঘোষণা করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেত্বাতাধীন ১১ দলীয় ঐক্য। বৃহস্পতিবার (১৬ এপ্রিল) দুপুরে রাজধানীর মগবাজারে জামায়াতের কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে দলটির সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার এই কর্মসূচি ঘোষণা করেন। কর্মসূচির মধ্যে রয়েছে- ১৮ এপ্রিল ১১ দলের উদ্যোগে রাজধানীতে গণমিছিল, ২৫ এপ্রিল ঢাকা বাদে অন্য বিভাগীয় শহরগুলোতে গণমিছিল এবং ২ মে জেলা শহরে গণমিছিল। এছাড়া ১৮ থেকে ২ এপ্রিল পর্যন্ত বিভাগীয় শহর ও গুরুত্বপূর্ণ জেলা শহরে লিফলেট বিতরণ ও সেমিনারের আয়োজন করা হবে। এর আগে বেলা ১১টায় আল ফালাহ মিলনায়তনে ১১ দলীয় ঐক্যের শীর্ষ নেতৃত্বের বৈঠক শুরু হয়। চলমান আন্দোলনের পরবর্তী কর্মসূচি নির্ধারণের লক্ষ্যে এই বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে গৃহীত সিদ্ধান্ত জানাতেই এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। বৈঠকে সভাপতিত্ব করেন বিরোধী দলীয় নেতা ও জামায়াত আমির ডা. শফিকুর রহমান। উপস্থিত ছিলেন- বিরোধী দলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম, এলডিপির সভাপতি কর্নেল (অব.) অলি আহমদ, বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হক, এবি পার্টির সাধারণ সম্পাদক আসাদুজ্জামান ফুয়াদ, বাংলাদেশ লেবার পার্টির চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান (ইরান), জাগপার মুখপাত্র রাশেদ প্রধান, খেলাফত মজলিসের যুগ্ম মহাসচিব মুস্তাফিজুর রহমান, বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টির চেয়ারম্যান আনোয়ারুল ইসলাম, বাংলাদেশ নেজামে ইসলাম পার্টির মহাসচিব মুসা বিন ইযহার প্রমুখ। বৈঠকের সিদ্ধান্ত জানিয়ে জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার বলেন, এই ধাপের কর্মসূচি শেষে পরবর্তী ধাপে দেশের প্রতিটি সিটি করপোরেশন ও বিভাগীয় শহরে ১১ দলের উদ্যোগে বিশাল সমাবেশ হবে। সমাবেশসহ কর্মসূচির দিনক্ষণ পরবর্তী সময়ে ১১ দলের লিয়াজোঁ কমিটির বৈঠকে ঠিক হবে। এরপর ১১ দল রাজধানীতে বিশাল সমাবেশ করবে। সেই সমাবেশ থেকে তার পরবর্তী কর্মসূচি ঘোষণা করা হবে। জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার বলেন, সরকার গণরায় মানছে না। গণভোটের গণরায় বাস্তবায়নই ১১ দলের আন্দোলনের প্রধান লক্ষ্য। জুলাই সনদকে আইনি ভিত্তি দিয়ে সংবিধানে অন্তর্ভুক্ত করা ছাড়া অন্য কোনো উপায় নেই। সে পর্যন্ত ১১ দল দফায় দফায় কর্মসূচি দেবে।
১১ দলীয় ঐক্যের নতুন কর্মসূচি ঘোষণা
সম্পর্কিত সংবাদ
তানোরে বিএনপির দলীয় কার্যালয়ে অগ্নিসংযোগ
রাজনীতি
১০ নভেম্বর ২০২৬, ৪:২৫ অপরাহ্ণ
এনসিপিকে এই সংসার ভাঙতেই হবে: রাশেদ খাঁন
রাজনীতি
৯ নভেম্বর ২০২৬, ৫:২২ অপরাহ্ণ
জামায়াতের সঙ্গে দূরত্ব বাড়ালেও জোট ছাড়বে না এনসিপি
রাজনীতি
৯ নভেম্বর ২০২৬, ৪:৪৮ অপরাহ্ণ
সিলিন্ডার গ্যাস-দ্রব্যমূল্য বৃদ্ধি/থালা-বাসন হাতে জামায়াতের নারী কর্মীদের মিছিল
রাজনীতি
৮ নভেম্বর ২০২৬, ৫:৪৯ অপরাহ্ণ
স্বৈরাচার আ.লীগকে আর রাজনীতি করতে দেওয়া হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী
রাজনীতি
৬ নভেম্বর ২০২৬, ৪:১৮ অপরাহ্ণ
এনসিপি থেকে সামান্তা শারমিনের পদত্যাগ
রাজনীতি
৫ নভেম্বর ২০২৬, ৭:১৪ অপরাহ্ণ
মন্ত্রণালয়ের টাকা লুটপাট করে বিদেশে পাচার করেছে আ.লীগ: স্বাস্থ্যমন্ত্রী
রাজনীতি
৩ নভেম্বর ২০২৬, ৬:১৮ অপরাহ্ণ
শ্রমিক অসন্তোষের পেছনে পরাজিত শক্তির ইন্ধন রয়েছে: রিজভী
রাজনীতি
২ নভেম্বর ২০২৬, ৪:৫৩ অপরাহ্ণ


