পহেলা বৈশাখ উপলক্ষে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর স্মরণ করেছেন সাবেক প্রধানমন্ত্রী ও দলের চেয়ারপারসন প্রয়াত খালেদা জিয়াকে। মঙ্গলবার (১৪ এপ্রিল) নিজের ফেসবুক অ্যাকাউন্টে একটি ছবি পোস্ট করে তাকে স্মরণ করেন তিনি। ছবিতে দেখা যায়, এক বৈশাখী অনুষ্ঠানে কবিতা আবৃত্তি করছেন মির্জা ফখরুল, আর পেছনে বসে তা মনোযোগ দিয়ে শুনছেন খালেদা জিয়া। ছবির ক্যাপশনে মির্জা ফখরুল লেখেন, 'এদিন ছিল একটি পহেলা বৈশাখের অনুষ্ঠান। আমি আবৃত্তি করেছিলাম। ম্যাডামকে সব সময় খুব মনে পড়ে। আল্লাহ তাঁকে জান্নাতবাসী করুন।' এর আগে পৃথক এক বিবৃতিতে দেশবাসীকে বাংলা নববর্ষ ১৪৩৩-এর শুভেচ্ছা জানান বিএনপি মহাসচিব। তিনি বলেন, নববর্ষের এই উৎসব বৈরিতা ও দ্বন্দ্ব ভুলে পারস্পরিক সম্প্রীতি ও সংহতির বন্ধন দৃঢ় করার বার্তা দেয়। তিনি আরও বলেন, বাংলা নববর্ষ বাঙালির জাতীয় জীবনের এক আনন্দময় ও তাৎপর্যপূর্ণ উৎসব। নতুন বছর মানেই অতীতের ব্যর্থতা পেছনে ফেলে নতুন উদ্দীপনা ও কর্মপ্রেরণায় সমৃদ্ধ ভবিষ্যৎ নির্মাণের অঙ্গীকার।
পহেলা বৈশাখে খালেদা জিয়াকে স্মরণ মির্জা ফখরুলের
সম্পর্কিত সংবাদ
তানোরে বিএনপির দলীয় কার্যালয়ে অগ্নিসংযোগ
রাজনীতি
১০ নভেম্বর ২০২৬, ৪:২৫ অপরাহ্ণ
এনসিপিকে এই সংসার ভাঙতেই হবে: রাশেদ খাঁন
রাজনীতি
৯ নভেম্বর ২০২৬, ৫:২২ অপরাহ্ণ
জামায়াতের সঙ্গে দূরত্ব বাড়ালেও জোট ছাড়বে না এনসিপি
রাজনীতি
৯ নভেম্বর ২০২৬, ৪:৪৮ অপরাহ্ণ
সিলিন্ডার গ্যাস-দ্রব্যমূল্য বৃদ্ধি/থালা-বাসন হাতে জামায়াতের নারী কর্মীদের মিছিল
রাজনীতি
৮ নভেম্বর ২০২৬, ৫:৪৯ অপরাহ্ণ
স্বৈরাচার আ.লীগকে আর রাজনীতি করতে দেওয়া হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী
রাজনীতি
৬ নভেম্বর ২০২৬, ৪:১৮ অপরাহ্ণ
এনসিপি থেকে সামান্তা শারমিনের পদত্যাগ
রাজনীতি
৫ নভেম্বর ২০২৬, ৭:১৪ অপরাহ্ণ
মন্ত্রণালয়ের টাকা লুটপাট করে বিদেশে পাচার করেছে আ.লীগ: স্বাস্থ্যমন্ত্রী
রাজনীতি
৩ নভেম্বর ২০২৬, ৬:১৮ অপরাহ্ণ
শ্রমিক অসন্তোষের পেছনে পরাজিত শক্তির ইন্ধন রয়েছে: রিজভী
রাজনীতি
২ নভেম্বর ২০২৬, ৪:৫৩ অপরাহ্ণ


