‘দুনিয়ার মজদুর এক হও’ স্লোগানকে সামনে রেখে এবং আমেরিকার সাথে দেশবিরোধী গোলামী চুক্তি বাতিলের দাবিতে নওগাঁর মান্দায় বিক্ষোভ মিছিল ও লিফলেট বিতরণ করেছে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি)। বৃহস্পতিবার বিকেলে উপজেলার প্রধান বাণিজ্যিক কেন্দ্র প্রসাদপুর বাজারে মান্দা উপজেলা কমিটির উদ্যোগে এই কর্মসূচি পালন করা হয়। মিছিলটি বাজারের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষেণের পর সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়। সমাবেশে বক্তারা বলেন, সাম্রাজ্যবাদী শক্তির সাথে যেকোনো ধরনের অসম ও দেশবিরোধী চুক্তি দেশের সার্বভৌমত্বের জন্য হুমকি। অবিলম্বে এসব চুক্তি বাতিল করে জনগণের স্বার্থ রক্ষা করতে হবে। কর্মসূচিতে উপস্থিত থেকে বক্তব্য রাখেন ও নেতৃত্ব দেন,বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি), কেন্দ্রীয় কমিটির কোষাধ্যক্ষ ডা. ফজলুর রহমান। এসময় বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি), মান্দা উপজেলা কমিটির সদস্য আব্দুস সোবহানসহ উপজেলা কমিউনিস্ট পার্টির অন্যান্য নেতাকর্মী ও স্থানীয় শ্রমজীবী মানুষ উপস্থিত ছিলেন। সমাবেশ শেষে নেতৃবৃন্দ বাজারের ব্যবসায়ী ও পথচারীদের মাঝে লিফলেট বিতরণ করেন। ইএফ/
দেশবিরোধী গোলামী চুক্তি বাতিলের দাবিতে সিপিবির বিক্ষোভ
সম্পর্কিত সংবাদ
সিরাজগঞ্জ এলএ শাখায় পড়ে আছে ১ হাজার ২৯০ কোটি টাকা
উত্তরাঞ্চল
১০ নভেম্বর ২০২৬, ৭:০০ অপরাহ্ণ
মোহনপুরে মশাল মিছিলের প্রস্তুতিকালে ছাত্রলীগের তিন সদস্য গ্রেপ্তার
উত্তরাঞ্চল
১০ নভেম্বর ২০২৬, ৫:১৮ অপরাহ্ণ
রামেক পরিচালকের কক্ষে বৈঠক করতে গিয়ে ছাত্রলীগের সভাপতি-সম্পাদক গ্রেপ্তার
উত্তরাঞ্চল
১০ নভেম্বর ২০২৬, ৫:০৩ অপরাহ্ণ
রাজশাহীর বিমানবন্দরে দুটি গ্রেনেড, আতঙ্কে মন্ত্রীকে বের করা হলো বিকল্প পথে
উত্তরাঞ্চল
১০ নভেম্বর ২০২৬, ৩:৫৩ অপরাহ্ণ
আগামী বছর থেকে সর্বোচ্চ করদাতাদের সম্মাননা দেবে রাসিক
উত্তরাঞ্চল
৯ নভেম্বর ২০২৬, ২:১৪ অপরাহ্ণ
রাজশাহীতে জামায়াতের দাওয়াতি অভিযান অনুষ্ঠিত
উত্তরাঞ্চল
৮ নভেম্বর ২০২৬, ৬:২৬ অপরাহ্ণ
রুয়েটে নানা আয়োজনের মধ্য দিয়ে বিপ্লব ও সংহতি দিবস পালিত
উত্তরাঞ্চল
৭ নভেম্বর ২০২৬, ৭:২৫ অপরাহ্ণ
রাণীনগরে উদ্ধার করা চোরাই গরু নিয়ে চরম বিপাকে থানা পুলিশ
উত্তরাঞ্চল
৭ নভেম্বর ২০২৬, ৭:১৪ অপরাহ্ণ


