১ কোটি ৪০ লাখ (১৪ মিলিয়ন) ইরানি দেশের জন্য জীবন দিতে প্রস্তুত বলে জানিয়েছেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। তিনি বলেন, ১৪ মিলিয়নের বেশি গর্বিত ইরানি তাদের জীবন উৎসর্গ করতে নিবন্ধন করেছেন। আমিও আমার জীবন ইরানের জন্য উৎসর্গ করতে প্রস্তুত ছিলাম, আছি এবং থাকবো। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার মুখে ইরানের নেতৃত্ব দেশবাসীর মধ্যে প্রতিরোধ ও জাতীয় ঐক্যের বার্তা জোরদার করার চেষ্টা করছে। একই সঙ্গে সরকার দাবি করছে, বিপুল সংখ্যক সাধারণ মানুষ স্বেচ্ছায় দেশ রক্ষায় এগিয়ে এসেছে। এদিকে ইরানের রেলব্যবস্থা ব্যবহার না করতে দেশটির জনগণকে সতর্ক করেছে ইসরায়েলি সামরিক বাহিনী। ট্রেনে ভ্রমণ করলে ‘জীবন ঝুঁকিতে পড়তে পারে’ বলেও হুঁশিয়ারি দেওয়া হয়েছে। ইসরায়েলি সেনাবাহিনীর পক্ষ থেকে ফারসি ভাষায় পরিচালিত তাদের এক্স (সাবেক টুইটার) চ্যানেলে প্রকাশিত এক বার্তায় এই সতর্কতা দেওয়া হয়। বার্তায় বলা হয়, ‘ইরানের নাগরিকদের প্রতি জরুরি সতর্কতা—আপনাদের নিরাপত্তার স্বার্থে অনুরোধ করা হচ্ছে, এখন থেকে রাত ৯টা (ইরান সময়) পর্যন্ত সারা দেশে ট্রেনে ভ্রমণ থেকে বিরত থাকুন।’ এতে আরও বলা হয়, ‘ট্রেনে উপস্থিত থাকা বা রেললাইনের আশপাশে অবস্থান করা আপনার জীবনের জন্য বিপজ্জনক হতে পারে। সূত্র: দ্য টাইমস অব ইসরায়েল, এক্স
১ কোটি ৪০ লাখ ইরানি দেশের জন্য জীবন দিতে প্রস্তুত: মাসুদ পেজেশকিয়ান
সম্পর্কিত সংবাদ
ভারতজুড়ে পূজায় বেপরোয়া আতশবাজি, কলকাতায় গ্রেপ্তার ২০৫
আন্তর্জাতিক
৯ নভেম্বর ২০২৬, ৫:৪৪ অপরাহ্ণ
বিশ্ববাজারে স্বর্ণের দামে বড় লাফ
আন্তর্জাতিক
৯ নভেম্বর ২০২৬, ৪:৫৩ অপরাহ্ণ
ভারতে কিংবদন্তি ওস্তাদ বিসমিল্লাহ খানের বাড়ির একাংশ গুঁড়িয়ে দেওয়ার অভিযোগ
আন্তর্জাতিক
৭ নভেম্বর ২০২৬, ৮:২৩ অপরাহ্ণ
জেদ্দায় সড়ক দুর্ঘটনায় ৭ বাংলাদেশি নিহত
আন্তর্জাতিক
৭ নভেম্বর ২০২৬, ৬:৩৪ অপরাহ্ণ
বিক্ষোভের মুখে পদত্যাগ করলেন প্যারাগুয়ের প্রেসিডেন্ট
আন্তর্জাতিক
৬ নভেম্বর ২০২৬, ৪:২৭ অপরাহ্ণ
ভোটে ভরাডুবির পর ট্রাম্পের দলে ভাঙন, নতুন জোট গড়ছেন ভ্যান্স
আন্তর্জাতিক
৫ নভেম্বর ২০২৬, ৭:৩৯ অপরাহ্ণ
মার্কিন আইনপ্রণেতাদের জন্য নেতানিয়াহু একজন ‘বিষাক্ত’ ব্যক্তি : লাপিদ
আন্তর্জাতিক
৫ নভেম্বর ২০২৬, ৭:০২ অপরাহ্ণ
ট্রাম্পের কটাক্ষের জবাব দিলেন বিজয়ী আবদুল আল-সাইয়েদ
আন্তর্জাতিক
৪ নভেম্বর ২০২৬, ৮:৫৩ অপরাহ্ণ


