চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে নিখোঁজ হওয়া ৬ বছরের শিশু শরিফা খাতুনের পরিণতি হয়েছে মর্মান্তিক। নিখোঁজের একদিন পর ঘাতক দুলাভাইয়ের দেওয়া তথ্যের ভিত্তিতে অবশেষে শিশুটির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রবিবার (৫ এপ্রিল) দুপুরে পুলিশের জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত দুলাভাই হত্যাকাণ্ডের কথা স্বীকার করেন এবং তার দেখানো স্থান থেকেই শরিফার নিথর দেহ উদ্ধার করা হয়। এর আগে শুক্রবার বিকেলে উপজেলার আলিনগর ইউনিয়নের মকরমপুরে তাফসির মাহফিল শুনতে এসে রহস্যজনকভাবে নিখোঁজ হয় শিশু শরিফা। পরিবারের পক্ষ থেকে গোমস্তাপুর থানায় জিডি করার পর পুলিশ ও ফায়ার সার্ভিস দীর্ঘ সময় তল্লাশি চালালেও তার কোনো সন্ধান পায়নি। তবে তদন্তের এক পর্যায়ে শিশুটির দুলাভাইকে সন্দেহভাজন হিসেবে গ্রেফতার করে পুলিশ। নিবিড় জিজ্ঞাসাবাদে পাষণ্ড দুলাভাই শরিফাকে হত্যার কথা স্বীকার করলে এই রহস্যের জট খোলে। গোমস্তাপুর থানা পুলিশ জানিয়েছে, মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হবে। নিজের আত্মীয়ের হাতে এমন নির্মম হত্যাকাণ্ডের খবরে পুরো এলাকায় শোক ও ক্ষোভের ছায়া নেমে এসেছে। স্থানীয় এলাকাবাসীর দাবি ঘাতকের যেন দৃষ্টান্তমূলক শাস্তি হয়। ইএফ/
গোমস্তাপুরে তাফসীরে নিখোঁজ শরিফার লাশ উদ্ধার
সম্পর্কিত সংবাদ
সিরাজগঞ্জ এলএ শাখায় পড়ে আছে ১ হাজার ২৯০ কোটি টাকা
উত্তরাঞ্চল
১০ নভেম্বর ২০২৬, ৭:০০ অপরাহ্ণ
মোহনপুরে মশাল মিছিলের প্রস্তুতিকালে ছাত্রলীগের তিন সদস্য গ্রেপ্তার
উত্তরাঞ্চল
১০ নভেম্বর ২০২৬, ৫:১৮ অপরাহ্ণ
রামেক পরিচালকের কক্ষে বৈঠক করতে গিয়ে ছাত্রলীগের সভাপতি-সম্পাদক গ্রেপ্তার
উত্তরাঞ্চল
১০ নভেম্বর ২০২৬, ৫:০৩ অপরাহ্ণ
রাজশাহীর বিমানবন্দরে দুটি গ্রেনেড, আতঙ্কে মন্ত্রীকে বের করা হলো বিকল্প পথে
উত্তরাঞ্চল
১০ নভেম্বর ২০২৬, ৩:৫৩ অপরাহ্ণ
আগামী বছর থেকে সর্বোচ্চ করদাতাদের সম্মাননা দেবে রাসিক
উত্তরাঞ্চল
৯ নভেম্বর ২০২৬, ২:১৪ অপরাহ্ণ
রাজশাহীতে জামায়াতের দাওয়াতি অভিযান অনুষ্ঠিত
উত্তরাঞ্চল
৮ নভেম্বর ২০২৬, ৬:২৬ অপরাহ্ণ
রুয়েটে নানা আয়োজনের মধ্য দিয়ে বিপ্লব ও সংহতি দিবস পালিত
উত্তরাঞ্চল
৭ নভেম্বর ২০২৬, ৭:২৫ অপরাহ্ণ
রাণীনগরে উদ্ধার করা চোরাই গরু নিয়ে চরম বিপাকে থানা পুলিশ
উত্তরাঞ্চল
৭ নভেম্বর ২০২৬, ৭:১৪ অপরাহ্ণ


