দেশে র্যাবের মতো একটি সংগঠন দরকার আছে। তবে রাষ্ট্রের দায়িত্বশীল কাজে র্যাব কাজ করবে বলে জানিয়েছেন র্যাবের মহাপরিচালক মো. আহসান হাবীব পলাশ। রোববার (৫ এপ্রিল) এক সংবাদ সম্মেলনে এ কথা বলেন তিনি। র্যাব বিলুপ্তি নিয়ে মহাপরিচালক বলেন, র্যাব বিলুপ্ত হবে কি না তা সরকারের বিষয়। তবে আমাদের দায়িত্ব কাজ করা, তা আমরা করব। তিনি আরও বলেন, র্যাবের নিজেদের অপকর্ম গত দেড় বছরে নেই বললেই চলে। র্যাব সঠিকভাবে পরিচালিত হবে। সে বিষয়ে সরকারের নিদর্শন আছে। আহসান হাবীব পলাশ আরও বলেন, বিচার প্রক্রিয়ার সঙ্গে জড়িত যেসব বিষয় আছে তার জন্য আমাদের পক্ষ থেকে অবশ্যই সহযোগিতা করা হবে। জলদস্যু ও জঙ্গিবাদ নিয়ে তিনি বলেন, সারা দেশে জলদস্যুর বিস্তার বাড়ার কথা আমরা শুনেছি। এসব বিষয়ে কাজ করা হচ্ছে। দেশে জঙ্গিবাদ, সন্ত্রাসবাদ আছে কি না তা আমি সরাসরি উত্তর দেব না। তবে যে বাদই থাক তা নিয়ে আমরা কাজ করব।
র্যাব বিলুপ্তি নিয়ে যা বললেন মহাপরিচালক
সম্পর্কিত সংবাদ
এরদোয়ানের দেওয়া নৈশভোজে সস্ত্রীক অংশ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান
জাতীয়
১২ নভেম্বর ২০২৬, ৫:২২ পূর্বাহ্ণ
বিশ্বনেতাদের সঙ্গে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা বিনিময়
জাতীয়
১১ নভেম্বর ২০২৬, ৫:৩১ অপরাহ্ণ
ঢাকা-গাজীপুরে ৪ বাসে আগুন, বিভিন্ন স্থানে ককটেল বিস্ফোরণ
জাতীয়
১০ নভেম্বর ২০২৬, ৯:২৮ পূর্বাহ্ণ
‘আমরা যেন ফ্যাসিস্টকে প্রতিহত করতে পারি’—তাওফিক চেয়ে সংসদে মোনাজাত
জাতীয়
৯ নভেম্বর ২০২৬, ৫:৩৫ অপরাহ্ণ
কোনো সন্ত্রাসীকে পাসপোর্ট বা এনআইডি দেওয়া হবে না
জাতীয়
৯ নভেম্বর ২০২৬, ৪:৫৮ অপরাহ্ণ
জুলাই গণঅভ্যুত্থানের মাধ্যমেই গণতন্ত্রের নতুন যাত্রা সূচিত হয়েছে: স্পিকার
জাতীয়
৯ নভেম্বর ২০২৬, ৪:৩৬ অপরাহ্ণ
প্রথম ধাপে ১০৫০ ইউনিয়ন পরিষদের ভোট হবে: ইসি
জাতীয়
৮ নভেম্বর ২০২৬, ৪:৫৩ অপরাহ্ণ
এসআরবি মহাপরিচালকের দায়িত্ব নিলেন ফারুক আহমেদ
জাতীয়
৮ নভেম্বর ২০২৬, ৩:১৫ অপরাহ্ণ


