যুক্তরাষ্ট্র ও ইসরায়েলকে নতুন করে হুমকি দিয়েছে ইরানের সেনাবাহিনীর খতম আল-আনবিয়া সেন্ট্রাল কমান্ড সদরদপ্তর। বৃহস্পতিবার (২ এপ্রিল) এক বিবৃতিতে ওই হুমকি দেওয়া হয়। তাতে বলা হয়, শত্রুদের আত্মসমর্পণ পর্যন্ত যুদ্ধ চলবে। কোনো ছাড় দেওয়া হবে না বলে হুঁশিয়ারিও উচ্চারণ করা হয়েছে। ইরানের সেনাবাহিনী বলেছে, আমাদের কৌশলগত সামরিক উৎপাদন এমন সব জায়গায় সচল রয়েছে, যা সম্পর্কে আপনাদের কোনো ধারণাই নেই এবং যেখানে পৌঁছানো আপনাদের পক্ষে কখনোই সম্ভব হবে না। হুমকি দিয়ে তারা বলেছে, যুক্তরাষ্ট্র ও ইসরায়েল আত্মসমর্পণ না করা পর্যন্ত হামলা চলবে। আর সেটি স্থায়ী না হলে আরও ভয়াবহ ও ধ্বংসাত্মক হামলা হবে। তারা আরও বলেছে, আমাদের সামরিক শক্তি ও সরঞ্জাম সম্পর্কে আপনাদের ধারণা একেবারেই অপূর্ণ। আমাদের বিশাল এবং কৌশলগত সক্ষমতা সম্পর্কে আপনাদের বিন্দুমাত্র জ্ঞান নেই। এমনটি ভাবার কোনো সুযোগ নেই যে, আপনারা আমাদের মিসাইল উৎপাদন কেন্দ্র, দূরপাল্লার আক্রমণাত্মক ও নিখুঁত লক্ষ্যভেদী ড্রোন, আধুনিক আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা, ইলেকট্রনিক ওয়ারফেয়ার সিস্টেম কিংবা বিশেষ সরঞ্জামগুলো ধ্বংস করে দিয়েছেন। কমান্ডের ভাষ্য, যুদ্ধ চালিয়ে নিতে ইরানের সক্ষমতা এখনও ব্যাপক রয়েছে। শত্রুর বিরুদ্ধে লড়াই অব্যাহত থাকবে।
যুক্তরাষ্ট্র-ইসরায়েল আত্মসমর্পণ না করলে যুদ্ধ চলবে : ইরান
সম্পর্কিত সংবাদ
ভারতজুড়ে পূজায় বেপরোয়া আতশবাজি, কলকাতায় গ্রেপ্তার ২০৫
আন্তর্জাতিক
৯ নভেম্বর ২০২৬, ৫:৪৪ অপরাহ্ণ
বিশ্ববাজারে স্বর্ণের দামে বড় লাফ
আন্তর্জাতিক
৯ নভেম্বর ২০২৬, ৪:৫৩ অপরাহ্ণ
ভারতে কিংবদন্তি ওস্তাদ বিসমিল্লাহ খানের বাড়ির একাংশ গুঁড়িয়ে দেওয়ার অভিযোগ
আন্তর্জাতিক
৭ নভেম্বর ২০২৬, ৮:২৩ অপরাহ্ণ
জেদ্দায় সড়ক দুর্ঘটনায় ৭ বাংলাদেশি নিহত
আন্তর্জাতিক
৭ নভেম্বর ২০২৬, ৬:৩৪ অপরাহ্ণ
বিক্ষোভের মুখে পদত্যাগ করলেন প্যারাগুয়ের প্রেসিডেন্ট
আন্তর্জাতিক
৬ নভেম্বর ২০২৬, ৪:২৭ অপরাহ্ণ
ভোটে ভরাডুবির পর ট্রাম্পের দলে ভাঙন, নতুন জোট গড়ছেন ভ্যান্স
আন্তর্জাতিক
৫ নভেম্বর ২০২৬, ৭:৩৯ অপরাহ্ণ
মার্কিন আইনপ্রণেতাদের জন্য নেতানিয়াহু একজন ‘বিষাক্ত’ ব্যক্তি : লাপিদ
আন্তর্জাতিক
৫ নভেম্বর ২০২৬, ৭:০২ অপরাহ্ণ
ট্রাম্পের কটাক্ষের জবাব দিলেন বিজয়ী আবদুল আল-সাইয়েদ
আন্তর্জাতিক
৪ নভেম্বর ২০২৬, ৮:৫৩ অপরাহ্ণ


