বিয়ের প্রতিশ্রুতি দিয়ে এক তরুণীর কাছ থেকে ১৩ লাখ টাকা আত্মসাতের মামলায় সংগীতশিল্পী মাইনুল আহসান নোবেলের জামিন বাতিল করে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত। বৃহস্পতিবার (২ এপ্রিল) দুপুরে শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট রাজু আহমেদের আদালত এই আদেশ দেন। বাদী পক্ষের আইনজীবী নাসিদুস জামান নিশান (প্রিন্স) এ তথ্য নিশ্চিত করেন। তিনি বলেন, আসামি বাদীর সঙ্গে জামিনের আপসের শর্ত ভঙ্গ করেছেন। বিয়ে করার কথা থাকলেও, আসামি জামিনে মুক্তি পেয়ে আর বিয়ে করেননি। টাকাও ফেরত দেয়নি। এজন্য আমরা তার জামিন বাতিলের প্রার্থনা করি। শুনানি শেষে আদালত তার জামিন বাতিল করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। এর আগে গত ২৪ ফেব্রুয়ারি একই আদালত আপসের শর্তে নোবেলকে জামিনের আদেশ দেন। গত ২৩ ফেব্রুয়ারি (সোমবার) দুপুরে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ এলাকা থেকে নোবেলকে গ্রেপ্তার করে পুলিশ। পরেরদিন তাকে আদালতে হাজির করে কারাগারে আটক রাখার আবেদন করা হয়। পরে মামলার ধার্য তারিখ ২ এপ্রিল পর্যন্ত তাকে জামিন দেন আদালত। গত বছরের ১৩ আগস্ট নোবেল, তার মা নাজমা হোসেন, স্ত্রী ইসরাত জাহান প্রিয়া, নোবেলের পরিচিত ছোট ভাই মাসুদ রানা এবং তার অ্যাসিস্ট্যান্ট মুনেম শাহ সৌমিকের বিরুদ্ধে মামলা করেন আনাননিয়া শবনম রোজ (অনন্যা)। আদালত মামলাটি পিবিআইকে তদন্তের নির্দেশ দেন। অভিযোগের সত্যতা পাওয়া গেছে মর্মে গত ৭ জানুয়ারি পিবিআইয়ের উপ-পরিদর্শক নুরুজ্জামান পাঁচজনের বিরুদ্ধে আদালতে প্রতিবেদন দাখিল করেন। গত ২ ফেব্রুয়ারি আসামিদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে আদালত। মামলার অভিযোগে বলা হয়, নোবেল বাদীকে প্রেমের ফাঁদে ফেলে এবং বিয়ের প্রলোভন দেখিয়ে ২০২৩ সালের ২৫ অগস্ট থেকে গত বছরের জুন মাস পর্যন্ত বিভিন্ন সময় ১৩ লাখ ১৮ হাজার ৫৪০ টাকা প্রতারণা করে নিয়ে আত্মসাৎ করে। বাদীকে আটকে রেখে হেনস্তা ও আপত্তিকর ছবি তৈরির চেষ্টা করেন। আর এতে অপর আসামিরা তাকে সহযোগিতা করে।
প্রতারণার মামলায় আবারও কারাগারে গায়ক নোবেল
সম্পর্কিত সংবাদ
শিবিরের দুই নেতাকে গুলি : সাক্ষ্যগ্রহণ পিছিয়ে ২৪ নভেম্বর
আইন-আদালত
৯ নভেম্বর ২০২৬, ৫:০২ অপরাহ্ণ
নিঃশর্ত ক্ষমা চাইতে পরীমনিকে আইনি নোটিস
আইন-আদালত
৮ নভেম্বর ২০২৬, ৫:০৫ অপরাহ্ণ
একযুগ পর মাওলানা ফারুকী হত্যা মামলায় ৬ আসামির বিচার শুরু
আইন-আদালত
৮ নভেম্বর ২০২৬, ৪:৫৬ অপরাহ্ণ
আত্মসমর্পণ করে জামিন নিতে আদালতে পরীমণি
আইন-আদালত
৫ নভেম্বর ২০২৬, ১২:০০ অপরাহ্ণ
প্রযুক্তির সহায়তায় সাংবাদিকদের বিরুদ্ধে সহিংসতা বাড়ছে, বিচারহীনতা বন্ধের আহ্বান বিএনএনআরসির
আইন-আদালত
৩ নভেম্বর ২০২৬, ৫:৪৮ অপরাহ্ণ
তাহসিফের সঙ্গে থাকা তরুণী দিশা ৪ দিনের রিমান্ডে
আইন-আদালত
১ নভেম্বর ২০২৬, ৬:০৬ অপরাহ্ণ
তাহসিফ হত্যা মামলায় দীপের ৪ দিনের রিমান্ড
আইন-আদালত
৩১ অক্টোবর ২০২৬, ৬:৪০ অপরাহ্ণ
বারিধারায় গাড়িচাপায় শ্রমিক নিহতের মামলায় সেই কিশোরের জামিন
আইন-আদালত
২৯ অক্টোবর ২০২৬, ৫:২৮ অপরাহ্ণ



