পলেস্তারা খসে পড়ে আহত হওয়ার ভয়ে হেলমেট পরে পরীক্ষায় অংশ নিয়েছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) কয়েকজন শিক্ষার্থী। এর আগে পলেস্তারা খসে পড়ে দুই শিক্ষার্থী আহত হওয়ার ঘটনায় নিরাপত্তা নিয়ে চরম উদ্বেগ দেখা দিয়েছে জবিতে। বৃহস্পতিবার (২ এপ্রিল) বিশ্ববিদ্যালয়ের গণিত বিভাগের ১৮তম ব্যাচের পরীক্ষায় এমন দৃশ্য দেখা যায়। এর আগে বুধবার সকালে গণিত বিভাগের ক্লাস চলাকালে হঠাৎ ছাদের পলেস্তারা খসে পড়ে। এতে ২০২৪–২৫ শিক্ষাবর্ষের দুই শিক্ষার্থী তানভীর নিয়াজ ফাহিম ও মাহফুজুর রহমান মিতুল আহত হন। গণিত বিভাগের শিক্ষার্থী নাঈম বলেন, ‘কখন কার মাথার ওপর পলেস্তারা খসে পড়বে, তার কোনো নিশ্চয়তা নেই। তাই আমরা হেলমেট ব্যবহার করছি।’ নয়ন নামের আরেক শিক্ষার্থী বলেন, ‘দুজন শিক্ষার্থী আহত হওয়ার পরও প্রশাসন দৃশ্যমান কোনো পদক্ষেপ নেয়নি। আগের মতোই স্বাভাবিকভাবে ক্লাস ও পরীক্ষা চলছে। এমন ঝুঁকিপূর্ণ শ্রেণিকক্ষে পরীক্ষায় বসা নিরাপদ মনে হচ্ছে না, তাই হেলমেট পরেই এসেছি।’
হেলমেট পরে পরীক্ষা দিচ্ছেন জবি শিক্ষার্থীরা
সম্পর্কিত সংবাদ
৩৮ বছরেও বাড়েনি শিক্ষক পদ, পাঁচ শিক্ষকেই চলছে ৪০০ ছাত্রীর পাঠদান
শিক্ষা
৯ নভেম্বর ২০২৬, ৩:২০ অপরাহ্ণ
সব স্কুল-কলেজে মাদক ও ইভ টিজিং প্রতিরোধ কমিটি গঠনের নির্দেশ
শিক্ষা
৯ নভেম্বর ২০২৬, ১১:০৫ পূর্বাহ্ণ
এইচএসসিতে পাসের হার শূন্য বা কম থাকা প্রতিষ্ঠান নিয়ে নতুন সিদ্ধান্ত
শিক্ষা
১ নভেম্বর ২০২৬, ৬:১০ অপরাহ্ণ
রাজশাহী বোর্ডে যে ৩৯ কলেজে শতভাগ ফেল
শিক্ষা
৩১ অক্টোবর ২০২৬, ১০:০৩ অপরাহ্ণ
রাজশাহী বোর্ডে ৯ প্রতিষ্ঠানে শতভাগ পাস
শিক্ষা
৩১ অক্টোবর ২০২৬, ৯:৫৪ অপরাহ্ণ
ফেল করা শিক্ষার্থীদের পরীক্ষা ডিসেম্বরে
শিক্ষা
৩১ অক্টোবর ২০২৬, ৭:২৪ অপরাহ্ণ
রাজশাহী ক্যাডেট কলেজে শতভাগ জিপিএ-৫
শিক্ষা
৩১ অক্টোবর ২০২৬, ৭:১৯ অপরাহ্ণ
১০ শিক্ষকের ৭ শিক্ষার্থী, পাস করেনি কেউ
শিক্ষা
৩১ অক্টোবর ২০২৬, ৬:৫৯ অপরাহ্ণ


