নাটোরের সিংড়া উপজেলায় জামতলীতে একটি জ্বালানি তেলবাহী ট্যাংকারের ম্যানেজার আবু সাঈদকে ৫০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত। শনিবার (২৮ মার্চ) রাত সাড়ে নয়টার দিকে জামতলী যমুনা কোয়েল এর ডিস্ট্রিবিউটর আঁখি ফিলিং স্টেশনে তেল নামানোর পূর্বেই এই জরিমানা করা হয়। ভ্রাম্যমান আদালতের বিচারক নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার আব্দুল্লাহ আল রিফাত জানান, জ্বালানি তেল এর সুষ্ঠু বন্টন নিশ্চিত করতে জেলা প্রশাসনের নির্দেশে ভ্রাম্যমান আদালত পরিচালনা করা হয়। এতে সিংড়ার ৪টি ফিলিং স্টেশন পরিদর্শন শেষে উপজেলার জামতলী আঁখি ফিলিং স্টেশনে পরিদর্শন শেষে তেলবাহী ট্যাঙ্ক এ তেল পরিমাণে কম পাওয়া যায়। ট্যাংকের চালক কে জিজ্ঞাসাবাদ করে জানা যায় যমুনা অয়েল কোম্পানির ডিলার মেসার্স আঁখি ফিলিং স্টেশন এর জন্য আনা ৪ হাজার ৫০০ লিটার ডিজেলের মধ্যে ৫০০ লিটার ও সাড়ে ৪ হাজার লিটার পেট্রোল মধ্যে দেড় হাজার লিটার তেল নন্দীগ্রাম উপজেলার রনবাঘা ফিলিং স্টেশনে বিক্রি করা হয়। বিনা অনুমতিতে অন্যত্র এই তেল বিক্রি করার অভিযোগে ট্যাংকের ম্যানেজারকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। তিনি আরো জানান, জ্বালানি তেল বিক্রয় এবং বন্টনে নৈরাজ্য ঠেকাতে এই অভিযান অব্যাহত থাকবে। ইএফ/
সিংড়ায় জ্বালানি তেলবাহী লরির ম্যানেজারকে ৫০ হাজার টাকা জরিমানা
সম্পর্কিত সংবাদ
সিরাজগঞ্জ এলএ শাখায় পড়ে আছে ১ হাজার ২৯০ কোটি টাকা
উত্তরাঞ্চল
১০ নভেম্বর ২০২৬, ৭:০০ অপরাহ্ণ
মোহনপুরে মশাল মিছিলের প্রস্তুতিকালে ছাত্রলীগের তিন সদস্য গ্রেপ্তার
উত্তরাঞ্চল
১০ নভেম্বর ২০২৬, ৫:১৮ অপরাহ্ণ
রামেক পরিচালকের কক্ষে বৈঠক করতে গিয়ে ছাত্রলীগের সভাপতি-সম্পাদক গ্রেপ্তার
উত্তরাঞ্চল
১০ নভেম্বর ২০২৬, ৫:০৩ অপরাহ্ণ
রাজশাহীর বিমানবন্দরে দুটি গ্রেনেড, আতঙ্কে মন্ত্রীকে বের করা হলো বিকল্প পথে
উত্তরাঞ্চল
১০ নভেম্বর ২০২৬, ৩:৫৩ অপরাহ্ণ
আগামী বছর থেকে সর্বোচ্চ করদাতাদের সম্মাননা দেবে রাসিক
উত্তরাঞ্চল
৯ নভেম্বর ২০২৬, ২:১৪ অপরাহ্ণ
রাজশাহীতে জামায়াতের দাওয়াতি অভিযান অনুষ্ঠিত
উত্তরাঞ্চল
৮ নভেম্বর ২০২৬, ৬:২৬ অপরাহ্ণ
রুয়েটে নানা আয়োজনের মধ্য দিয়ে বিপ্লব ও সংহতি দিবস পালিত
উত্তরাঞ্চল
৭ নভেম্বর ২০২৬, ৭:২৫ অপরাহ্ণ
রাণীনগরে উদ্ধার করা চোরাই গরু নিয়ে চরম বিপাকে থানা পুলিশ
উত্তরাঞ্চল
৭ নভেম্বর ২০২৬, ৭:১৪ অপরাহ্ণ


