ঢাকা মহানগরীতে দায়ের করা একটি হত্যা মামলায় প্রতিরক্ষা গোয়েন্দা মহাপরিদপ্তরের (ডিজিএফআই) সাবেক মহাপরিচালক লেফটেন্যান্ট জেনারেল (অব.) শেখ মামুন খালেদ-কে পাঁচ দিনের রিমান্ডে নেওয়ার অনুমতি দিয়েছেন আদালত। বৃহস্পতিবার (২৬ মার্চ) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. সিদ্দিক আজাদ শুনানি শেষে এ আদেশ দেন। জুলাই গণঅভ্যুত্থান ঘিরে রাজধানীর মিরপুরে দেলোয়ার হোসেন নামে এক ব্যক্তিকে হত্যার ঘটনায় দায়ের করা মামলায় তাকে রিমান্ডে নেওয়া হয়েছে। আদালত সূত্রে জানা গেছে, এদিন মামলার তদন্ত কর্মকর্তা, ডিবি পুলিশের উপপরিদর্শক কফিল উদ্দিন আসামিকে আদালতে হাজির করে সাত দিনের রিমান্ড আবেদন করেন। রাষ্ট্রপক্ষে রিমান্ডের পক্ষে শুনানি করেন ঢাকা মহানগর দায়রা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট ওমর ফারুক ফারুকী। অন্যদিকে আসামির পক্ষে রিমান্ড বাতিলের আবেদন জানিয়ে শুনানি করেন অ্যাডভোকেট নজরুল ইসলাম খান পাখি। উভয়পক্ষের যুক্তিতর্ক শুনে আদালত পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেন। এর আগে বুধবার রাতে রাজধানীর মিরপুর ডিওএইচএস এলাকার নিজ বাসা থেকে শেখ মামুন খালেদকে গ্রেফতার করা হয়। মামলার নথি অনুযায়ী, ২০২৪ সালের ১৯ জুলাই বিকেলে মিরপুর-১০ নম্বর ফলপট্টি এলাকায় আন্দোলনরত ছাত্র-জনতার ওপর এজাহারভুক্ত আসামিসহ বিপুল সংখ্যক সশস্ত্র ব্যক্তি হামলা চালায়। এ সময় বিভিন্ন দিক থেকে গুলি ছোড়া হলে দেলোয়ার হোসেন গুরুতর আহত হন। পরে তাকে প্রথমে জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটে এবং পরবর্তীতে শ্যামলীর একটি বেসরকারি হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ২১ জুলাই সকালে তার মৃত্যু হয়। এ ঘটনাকে কেন্দ্র করে দায়ের করা মামলায় তদন্ত চলমান রয়েছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।
ডিজিএফআইয়ের সাবেক ডিজি শেখ মামুন খালেদ ৫ দিনের রিমান্ডে
সম্পর্কিত সংবাদ
শিবিরের দুই নেতাকে গুলি : সাক্ষ্যগ্রহণ পিছিয়ে ২৪ নভেম্বর
আইন-আদালত
৯ নভেম্বর ২০২৬, ৫:০২ অপরাহ্ণ
নিঃশর্ত ক্ষমা চাইতে পরীমনিকে আইনি নোটিস
আইন-আদালত
৮ নভেম্বর ২০২৬, ৫:০৫ অপরাহ্ণ
একযুগ পর মাওলানা ফারুকী হত্যা মামলায় ৬ আসামির বিচার শুরু
আইন-আদালত
৮ নভেম্বর ২০২৬, ৪:৫৬ অপরাহ্ণ
আত্মসমর্পণ করে জামিন নিতে আদালতে পরীমণি
আইন-আদালত
৫ নভেম্বর ২০২৬, ১২:০০ অপরাহ্ণ
প্রযুক্তির সহায়তায় সাংবাদিকদের বিরুদ্ধে সহিংসতা বাড়ছে, বিচারহীনতা বন্ধের আহ্বান বিএনএনআরসির
আইন-আদালত
৩ নভেম্বর ২০২৬, ৫:৪৮ অপরাহ্ণ
তাহসিফের সঙ্গে থাকা তরুণী দিশা ৪ দিনের রিমান্ডে
আইন-আদালত
১ নভেম্বর ২০২৬, ৬:০৬ অপরাহ্ণ
তাহসিফ হত্যা মামলায় দীপের ৪ দিনের রিমান্ড
আইন-আদালত
৩১ অক্টোবর ২০২৬, ৬:৪০ অপরাহ্ণ
বারিধারায় গাড়িচাপায় শ্রমিক নিহতের মামলায় সেই কিশোরের জামিন
আইন-আদালত
২৯ অক্টোবর ২০২৬, ৫:২৮ অপরাহ্ণ



