রাষ্ট্রপতিকে অভিশংসনের মাধ্যমে দ্রুত অপসারণের দাবি জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী। শনিবার (২১ মার্চ) সকালে রাজধানীর জাতীয় ঈদগাহ ময়দানে পবিত্র ঈদুল ফিতরের নামাজ আদায় শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ দাবি জানান। নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, নয়ছয় না করে রাষ্ট্রপতিকে অভিশংসনের মাধ্যমে দ্রুত বিদায় করতে হবে। রাষ্ট্রপতি এখানে এসেছিলেন, মুসল্লিরা প্রতিবাদ করেছেন। আমরা সরকারকে দ্রুত জানাব—তার অভিশংসন জরুরি। তাকে বাদ দিতেই হবে। সরকারের কোনো অপশন নেই। যদি তা না করা হয়, তাহলে আমাদের আন্দোলনে যেতে হবে। সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ৫ আগস্ট বিএনপিও ক্যান্টনমেন্টে গিয়েছে। বিপ্লবী সরকার হলে তারা কেন সেখানে গেলেন? বিএনপির ক্যান্টনমেন্টে যাওয়ার কারণেই তখন ‘বিপ্লবী সরকার’ গঠন হয়নি। ঢাকা-৮ আসনের ভোটারদের উদ্দেশে ঈদের শুভেচ্ছা জানিয়ে তিনি বলেন, যারা আমাকে ভোট দিয়েছেন, তাদের ধন্যবাদ জানাতে এবং নতুন শপথ নিতে জাতীয় ঈদগাহে এসেছি। আমরা অনেক শহীদ ভাইকে নিয়ে আজ নামাজ পড়তে পারতাম। আমরা চাই বাংলাদেশে শহীদ ও আহতদের বিচার নিশ্চিত হোক, পাশাপাশি শহীদ ওসমান হাদি হত্যাকাণ্ডের বিচারও হোক। আগামী দিনের কর্মসূচি প্রসঙ্গে তিনি বলেন, আমরা কয়েক দিন ধৈর্য ধরছি। সবকিছু স্বাভাবিক না হলে আমরা রাজপথে যেতে বাধ্য হবো।
নয়ছয় না করে রাষ্ট্রপতিকে বিদায় করতে হবে: নাসীরুদ্দীন পাটওয়ারী
সম্পর্কিত সংবাদ
তানোরে বিএনপির দলীয় কার্যালয়ে অগ্নিসংযোগ
রাজনীতি
১০ নভেম্বর ২০২৬, ৪:২৫ অপরাহ্ণ
এনসিপিকে এই সংসার ভাঙতেই হবে: রাশেদ খাঁন
রাজনীতি
৯ নভেম্বর ২০২৬, ৫:২২ অপরাহ্ণ
জামায়াতের সঙ্গে দূরত্ব বাড়ালেও জোট ছাড়বে না এনসিপি
রাজনীতি
৯ নভেম্বর ২০২৬, ৪:৪৮ অপরাহ্ণ
সিলিন্ডার গ্যাস-দ্রব্যমূল্য বৃদ্ধি/থালা-বাসন হাতে জামায়াতের নারী কর্মীদের মিছিল
রাজনীতি
৮ নভেম্বর ২০২৬, ৫:৪৯ অপরাহ্ণ
স্বৈরাচার আ.লীগকে আর রাজনীতি করতে দেওয়া হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী
রাজনীতি
৬ নভেম্বর ২০২৬, ৪:১৮ অপরাহ্ণ
এনসিপি থেকে সামান্তা শারমিনের পদত্যাগ
রাজনীতি
৫ নভেম্বর ২০২৬, ৭:১৪ অপরাহ্ণ
মন্ত্রণালয়ের টাকা লুটপাট করে বিদেশে পাচার করেছে আ.লীগ: স্বাস্থ্যমন্ত্রী
রাজনীতি
৩ নভেম্বর ২০২৬, ৬:১৮ অপরাহ্ণ
শ্রমিক অসন্তোষের পেছনে পরাজিত শক্তির ইন্ধন রয়েছে: রিজভী
রাজনীতি
২ নভেম্বর ২০২৬, ৪:৫৩ অপরাহ্ণ


