ভুল হতে পারে তবে নির্বাচনে কোনো ধরনের অন্যায় প্রশ্রয় দেব না ইনশাল্লাহ বলে মন্তব্য করেছেন নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাছউদ বলেন, আমরা একটা ট্রান্সপারেন্ট ও ফেয়ার ভোট চাই। একটি ট্রান্সপারেন্ট ভোটের জন্য
আপনাদের (সংবাদকর্মী) সহযোগিতা অত্যন্ত প্রয়োজন। সাংবাদিকদের জন্য সহজ হয় এমন কিছু করব। যেটা উভয় পক্ষের জন্য মানুষের জন্য স্বচ্ছ নির্বাচনের জন্য ফেয়ার নির্বাচনের জন্য ভালো হবে।
বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন ভবনে অনুষ্ঠিত নির্বাচন কমিশনে (ইসি) রিপোর্টার্স ফোরাম ফর ইলেকশন অ্যান্ড ডেমোক্রেসির (আরএফইডি) নির্বাচনী সংবাদ সংগ্রহে দায়িত্বপ্রাপ্ত সাংবাদিক-গণমাধ্যমকর্মীদের জন্য প্রস্তাবিত নীতিমালা-২০২৫ নিয়ে মত বিনিময় সভায় তিনি এসব কথা বলেন।
মতবিনিময় অনুষ্ঠানে নির্বাচন কমিশনের সিনিয়র সচিব আখতার আহমেদের সভাপতিত্বে উপস্থিত ছিলেন, নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাছউদ, বেগম তাহমিদা আহমদ এবং ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবুল ফজল মো. সানাউল্লাহ, আরএফইডির সভাপতি কাজী জেবেল, সহসভাপতি আনম মহিবুব উজ জামান, সাধারণ সম্পাদক গোলাম রাব্বানী প্রমুখ।


