প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশ রফতানি প্রক্রিয়াকরণ এলাকা কর্তৃপক্ষ (বেপজা)-এর নির্বাহী চেয়ারম্যান মেজর জেনারেল মোহাম্মদ মোয়াজ্জেম হোসেন। সোমবার (৯ মার্চ) সকালে সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের কার্যালয়ে এই সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে পাঠানো এক বার্তায় বিষয়টি নিশ্চিত করা হয়েছে। সাক্ষাৎকালে দেশের রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চলগুলোর কার্যক্রম ও সম্ভাবনা নিয়ে সংক্ষিপ্ত আলোচনা হয়। এ সময় শিল্প খাতে বিনিয়োগ বাড়ানো, কর্মসংস্থান সৃষ্টি এবং রপ্তানি খাতের উন্নয়ন নিয়েও মতবিনিময় করেন তারা। প্রধানমন্ত্রী দেশের অর্থনীতিতে বেপজার অবদানকে গুরুত্বপূর্ণ বলে উল্লেখ করেন। পাশাপাশি শিল্পায়ন ত্বরান্বিত করা এবং বিদেশি বিনিয়োগ বাড়াতে বেপজার কার্যক্রম আরও জোরদার করার ওপর গুরুত্ব দেন তিনি। অন্যদিকে বেপজার নির্বাহী চেয়ারম্যান মেজর জেনারেল মোহাম্মদ মোয়াজ্জেম হোসেন রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চলগুলোর চলমান কার্যক্রম সম্পর্কে প্রধানমন্ত্রীকে অবহিত করেন এবং ভবিষ্যৎ পরিকল্পনার কথাও তুলে ধরেন। সংশ্লিষ্ট সূত্র জানায়, সৌজন্য সাক্ষাৎ হলেও এতে দেশের শিল্প ও রপ্তানি খাতের অগ্রগতির বিষয়গুলো গুরুত্ব পেয়েছে।
প্রধানমন্ত্রীর সঙ্গে বেপজার নির্বাহী চেয়ারম্যানের সাক্ষাৎ
সম্পর্কিত সংবাদ
এরদোয়ানের দেওয়া নৈশভোজে সস্ত্রীক অংশ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান
জাতীয়
১২ নভেম্বর ২০২৬, ৫:২২ পূর্বাহ্ণ
বিশ্বনেতাদের সঙ্গে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা বিনিময়
জাতীয়
১১ নভেম্বর ২০২৬, ৫:৩১ অপরাহ্ণ
ঢাকা-গাজীপুরে ৪ বাসে আগুন, বিভিন্ন স্থানে ককটেল বিস্ফোরণ
জাতীয়
১০ নভেম্বর ২০২৬, ৯:২৮ পূর্বাহ্ণ
‘আমরা যেন ফ্যাসিস্টকে প্রতিহত করতে পারি’—তাওফিক চেয়ে সংসদে মোনাজাত
জাতীয়
৯ নভেম্বর ২০২৬, ৫:৩৫ অপরাহ্ণ
কোনো সন্ত্রাসীকে পাসপোর্ট বা এনআইডি দেওয়া হবে না
জাতীয়
৯ নভেম্বর ২০২৬, ৪:৫৮ অপরাহ্ণ
জুলাই গণঅভ্যুত্থানের মাধ্যমেই গণতন্ত্রের নতুন যাত্রা সূচিত হয়েছে: স্পিকার
জাতীয়
৯ নভেম্বর ২০২৬, ৪:৩৬ অপরাহ্ণ
প্রথম ধাপে ১০৫০ ইউনিয়ন পরিষদের ভোট হবে: ইসি
জাতীয়
৮ নভেম্বর ২০২৬, ৪:৫৩ অপরাহ্ণ
এসআরবি মহাপরিচালকের দায়িত্ব নিলেন ফারুক আহমেদ
জাতীয়
৮ নভেম্বর ২০২৬, ৩:১৫ অপরাহ্ণ


