সংসদ সম্পর্কে অতীতের নেতিবাচক ধারণা থেকে বেরিয়ে আসতে চায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) বলে জানিয়েছেন দলটির স্থায়ী কমিটির সদস্য ও স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি বলেন, দলীয় সংসদ সদস্যদের সংসদীয় কার্যক্রম সম্পর্কে দক্ষ করে তুলতেই দুই দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করা হয়েছে। শনিবার (৭ মার্চ) রাজধানীর গুলশানে অবস্থিত বিএনপি চেয়ারম্যানের রাজনৈতিক কার্যালয়ে অনুষ্ঠিত প্রশিক্ষণ কর্মশালার দ্বিতীয় দিনের কার্যক্রমে অংশ নিয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন। সালাহউদ্দিন আহমদ বলেন, বিএনপি চায় সংসদকে কার্যকর ও জনকল্যাণমুখী প্রতিষ্ঠানে পরিণত করতে। তিনি আশা প্রকাশ করেন, এবারের সংসদ হবে জনগণের কাছে গ্রহণযোগ্য এবং গণতান্ত্রিক চর্চার একটি গুরুত্বপূর্ণ ক্ষেত্র। কর্মশালার দ্বিতীয় দিনের সেশনে ঢাকা বিভাগ, ময়মনসিংহ বিভাগ, ফরিদপুর জেলা, সিলেট বিভাগ, কুমিল্লা অঞ্চল এবং চট্টগ্রাম অঞ্চলের সংসদ সদস্যরা অংশ নেন। দলীয় সূত্র জানায়, নবনির্বাচিত সংসদ সদস্যদের সংসদীয় রেওয়াজ, আইন প্রণয়ন প্রক্রিয়া, বাজেট ও স্থায়ী কমিটির কার্যক্রম সম্পর্কে বাস্তবভিত্তিক ধারণা দিতে এই প্রশিক্ষণের আয়োজন করা হয়েছে।
অতীতের নেতিবাচক ধারণা থেকে বেরিয়ে আসতে চায় বিএনপি : স্বরাষ্ট্রমন্ত্রী
সম্পর্কিত সংবাদ
এরদোয়ানের দেওয়া নৈশভোজে সস্ত্রীক অংশ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান
জাতীয়
১২ নভেম্বর ২০২৬, ৫:২২ পূর্বাহ্ণ
বিশ্বনেতাদের সঙ্গে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা বিনিময়
জাতীয়
১১ নভেম্বর ২০২৬, ৫:৩১ অপরাহ্ণ
ঢাকা-গাজীপুরে ৪ বাসে আগুন, বিভিন্ন স্থানে ককটেল বিস্ফোরণ
জাতীয়
১০ নভেম্বর ২০২৬, ৯:২৮ পূর্বাহ্ণ
‘আমরা যেন ফ্যাসিস্টকে প্রতিহত করতে পারি’—তাওফিক চেয়ে সংসদে মোনাজাত
জাতীয়
৯ নভেম্বর ২০২৬, ৫:৩৫ অপরাহ্ণ
কোনো সন্ত্রাসীকে পাসপোর্ট বা এনআইডি দেওয়া হবে না
জাতীয়
৯ নভেম্বর ২০২৬, ৪:৫৮ অপরাহ্ণ
জুলাই গণঅভ্যুত্থানের মাধ্যমেই গণতন্ত্রের নতুন যাত্রা সূচিত হয়েছে: স্পিকার
জাতীয়
৯ নভেম্বর ২০২৬, ৪:৩৬ অপরাহ্ণ
প্রথম ধাপে ১০৫০ ইউনিয়ন পরিষদের ভোট হবে: ইসি
জাতীয়
৮ নভেম্বর ২০২৬, ৪:৫৩ অপরাহ্ণ
এসআরবি মহাপরিচালকের দায়িত্ব নিলেন ফারুক আহমেদ
জাতীয়
৮ নভেম্বর ২০২৬, ৩:১৫ অপরাহ্ণ



