এই দেশ আমাদের প্রথম ও শেষ ঠিকানা মন্তব্য করে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, দেশের মানুষের ভাগ্যের পরিবর্তনের জন্য আমাদেরকেই কাজ করতে হবে। আজ শনিবার তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ের শাপলা হলে মতবিনিময় সভায় এ কথা বলেন। প্রধানমন্ত্রী দায়িত্ব গ্রহণের পর প্রথমবারের মতো কার্যালয়ের কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে মতবিনিময় করেন । এসময় তিনি কর্মকর্তা-কর্মচারীদের উদ্দেশ্য করে বলেন, বাংলাদেশের মানুষ অনেক প্রত্যাশা নিয়ে সরকারের দিকে তাকিয়ে আছে। কর্মকর্তা-কর্মচারীরাও সেই সরকারের অংশ উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, সরকার তখনি ভালো করবে, যখন আপনারা সরকারকে সহযোগিতা করবেন। তিনি বলেন, প্রত্যেকটি রাজনৈতিক দলের একটি মেনিফেস্টো থাকে। একটি সুষ্ঠু নির্বাচনের মধ্য দিয়ে জনগণ বাংলাদেশ জাতীয়তাবাদী দলের নির্বাচনী ম্যানিফেস্টো বাস্তবায়নের পক্ষে রায় দিয়েছে। তাই মেনিফেস্টোর প্রতিশ্রুতি অনুযায়ী আমাদেরকে কাজ করতে হবে। প্রধানমন্ত্রী দেশ ও রাষ্ট্রের স্বার্থে গোপনীয়তার বিষয়গুলো মেনে চলার জন্য কর্মকর্তা-কর্মচারীদের নির্দেশনা দেন। জাতিকে একটি সুশৃঙ্খল জায়গায় নিয়ে আসতে প্রজাতন্ত্রের কর্মচারীদের সরকারি নিয়ম-নীতি কঠোরভাবে মেনে চলার ওপর গুরুত্ব করেন। সভায় প্রধানমন্ত্রীর উপদেষ্টা মির্জা আব্বাস, মো. ইসমাইল জবিউল্লাহ, রাশেদ আল মাহমুদ তিতুমীর, হুমায়ুন কবির, ব্রিগেডিয়ার জেনারেল (অব.) শামসুল ইসলাম, ডা. জাহেদ উর রহমান ও মাহ্দী আমিন উপস্থিত ছিলেন। সভায় প্রধানমন্ত্রীর মুখ্য সচিব এ বি এম আব্দুস সাত্তার স্বাগত বক্তব্য দেন। পরে কার্যালয়ের গঠন ও কার্যাবলি বিষয়ে তুলে ধরেন প্রধানমন্ত্রীর কার্যালয়ের মহাপরিচালক মোহাম্মদ আব্দুল ওয়াদুদ চৌধুরী। স্বাস্থ্য ও শিক্ষা খাত, নারী শিক্ষা, কর্মসংস্থান, ক্রীড়াসহ মেনিফেস্টোতে উল্লিখিত সব এজেন্ডাগুলো বাস্তবায়নে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের সহযোগিতা চান উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, দেশের মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে হবে, তারা যেন নিরাপদ বোধ করে। আমরা সবাই যদি একসঙ্গে কাজ করি তাহলে নিশ্চয়ই এই লক্ষ্য অর্জন করতে পারবো। দেশ থেকে দুর্নীতি দূর করতেও কর্মকর্তা-কর্মচারীরা পূর্ণ সহযোগিতা করবেন বলেও আশা প্রকাশ করেন।
কর্মকর্তা-কর্মচারীদের উদ্দেশে প্রধানমন্ত্রী
‘দেশ আমাদের প্রথম ও শেষ ঠিকানা’
সম্পর্কিত সংবাদ
এরদোয়ানের দেওয়া নৈশভোজে সস্ত্রীক অংশ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান
জাতীয়
১২ নভেম্বর ২০২৬, ৫:২২ পূর্বাহ্ণ
বিশ্বনেতাদের সঙ্গে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা বিনিময়
জাতীয়
১১ নভেম্বর ২০২৬, ৫:৩১ অপরাহ্ণ
ঢাকা-গাজীপুরে ৪ বাসে আগুন, বিভিন্ন স্থানে ককটেল বিস্ফোরণ
জাতীয়
১০ নভেম্বর ২০২৬, ৯:২৮ পূর্বাহ্ণ
‘আমরা যেন ফ্যাসিস্টকে প্রতিহত করতে পারি’—তাওফিক চেয়ে সংসদে মোনাজাত
জাতীয়
৯ নভেম্বর ২০২৬, ৫:৩৫ অপরাহ্ণ
কোনো সন্ত্রাসীকে পাসপোর্ট বা এনআইডি দেওয়া হবে না
জাতীয়
৯ নভেম্বর ২০২৬, ৪:৫৮ অপরাহ্ণ
জুলাই গণঅভ্যুত্থানের মাধ্যমেই গণতন্ত্রের নতুন যাত্রা সূচিত হয়েছে: স্পিকার
জাতীয়
৯ নভেম্বর ২০২৬, ৪:৩৬ অপরাহ্ণ
প্রথম ধাপে ১০৫০ ইউনিয়ন পরিষদের ভোট হবে: ইসি
জাতীয়
৮ নভেম্বর ২০২৬, ৪:৫৩ অপরাহ্ণ
এসআরবি মহাপরিচালকের দায়িত্ব নিলেন ফারুক আহমেদ
জাতীয়
৮ নভেম্বর ২০২৬, ৩:১৫ অপরাহ্ণ


