ইসরায়েলে পাল্টা হামলার উদ্দেশ্যে মিসাইল নিক্ষেপ শুরু করেছে ইরান। ইসরায়েল প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) এমন দাবি করেছে। সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, ইসরায়েলি সেনাবাহিনী জানিয়েছে, ইরান থেকে ছোড়া ক্ষেপণাস্ত্রগুলো ইসরায়েলের দিকে অগ্রসর হতে শনাক্ত করা হয়েছে, যার ফলে দেশের বেশ কয়েকটি এলাকায় সাইরেন বেজে উঠেছে। এক সতর্কবার্তায় আইডিএফ জানিয়েছে, “জনসাধারণকে হোম ফ্রন্ট কমান্ডের নির্দেশাবলী অনুসরণ করার জন্য অনুরোধ করা হচ্ছে। এরই মধ্যে ইসরায়েলি বিমান বাহিনী হুমকি দূর করতে ও প্রতিহত করতে এবং পাল্টা আক্রমণের জন্য কাজ করতে শুরু করেছে।” এর আগে ইরানের রাজধানী তেরানের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থাপনা লক্ষ্যবস্তু করে হামলা চালিয়েছে ইসরায়েল ও যুক্তরাষ্ট্র। শনিবার সকালে এই হামলা শুরু হয়। রিপোর্ট লেখা পর্যন্ত তেহরানে অবস্থিত ইরানের পরমাণু শক্তি সংস্থাসহ বিভিন্ন স্থাপনায় হামলার খবর পাওয়া গেছে। আরও যেসব স্থাপনায় হামলার খবর পাওয়া গেছে, সেগুলোর মধ্যে রয়েছে- গোয়েন্দা মন্ত্রণালয়, প্রতিরক্ষা মন্ত্রণালয় ও পারচিন সামরিক কমপ্লেক্স। শনিবার সকালে ইরানের রাজধানী তেহরানসহ বিভিন্ন অঞ্চলে হামলা শুরু করে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের বিমান বাহিনী। হামলার সত্যতা নিশ্চিত করে ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাটজ বলেছেন, ইরানের বিরুদ্ধে ‘পূর্বনির্ধারিত হামলা’ শুরু করা হয়েছে। ইসরায়েল রাষ্ট্রের প্রতি হুমকি দূর করার জন্য এই হামলা চালানো হয়েছে। ইরানের ফার্স সংবাদ সংস্থা জানিয়েছে, তেহরানের ইউনিভার্সিটি স্ট্রিট এবং জোমহুরি এলাকায় বেশ কয়েকটি ক্ষেপণাস্ত্র আঘাত হেনেছে। এছাড়া স্থানীয় আরও সংবাদমাধ্যমের প্রতিবেদনে দাবি করা হয়েছে, কেরমানশাহ, লোরেস্তান, তাবরিজ, ইসফাহান এবং কারাজ নগরীতেও হামলার খবর পাওয়া গেছে। সূত্র: আল-জাজিরা
ইসরায়েলের দিকে ইরানের পাল্টা মিসাইল নিক্ষেপ শুরু
সম্পর্কিত সংবাদ
ভারতজুড়ে পূজায় বেপরোয়া আতশবাজি, কলকাতায় গ্রেপ্তার ২০৫
আন্তর্জাতিক
৯ নভেম্বর ২০২৬, ৫:৪৪ অপরাহ্ণ
বিশ্ববাজারে স্বর্ণের দামে বড় লাফ
আন্তর্জাতিক
৯ নভেম্বর ২০২৬, ৪:৫৩ অপরাহ্ণ
ভারতে কিংবদন্তি ওস্তাদ বিসমিল্লাহ খানের বাড়ির একাংশ গুঁড়িয়ে দেওয়ার অভিযোগ
আন্তর্জাতিক
৭ নভেম্বর ২০২৬, ৮:২৩ অপরাহ্ণ
জেদ্দায় সড়ক দুর্ঘটনায় ৭ বাংলাদেশি নিহত
আন্তর্জাতিক
৭ নভেম্বর ২০২৬, ৬:৩৪ অপরাহ্ণ
বিক্ষোভের মুখে পদত্যাগ করলেন প্যারাগুয়ের প্রেসিডেন্ট
আন্তর্জাতিক
৬ নভেম্বর ২০২৬, ৪:২৭ অপরাহ্ণ
ভোটে ভরাডুবির পর ট্রাম্পের দলে ভাঙন, নতুন জোট গড়ছেন ভ্যান্স
আন্তর্জাতিক
৫ নভেম্বর ২০২৬, ৭:৩৯ অপরাহ্ণ
মার্কিন আইনপ্রণেতাদের জন্য নেতানিয়াহু একজন ‘বিষাক্ত’ ব্যক্তি : লাপিদ
আন্তর্জাতিক
৫ নভেম্বর ২০২৬, ৭:০২ অপরাহ্ণ
ট্রাম্পের কটাক্ষের জবাব দিলেন বিজয়ী আবদুল আল-সাইয়েদ
আন্তর্জাতিক
৪ নভেম্বর ২০২৬, ৮:৫৩ অপরাহ্ণ


