সদ্য বিদায়ী প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূসকে নিয়ে সামাজিক মাধ্যমে আবেগঘন একটি স্ট্যাটাস দিয়েছেন প্রবীন অভিনেতা ফখরুল বাশার মাসুম। বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) ইউনূসের সঙ্গে তোলা একটি ছবি প্রকাশ করে নিজের অনুভূতি ব্যক্ত করেন তিনি। মাসুম লেখেন, সৌদি আরবের রিয়াদে তখনকার বাদশাহ আবদুল্লাহর কাছ থেকে সর্বোচ্চ বেসামরিক সম্মাননা গ্রহণের সময় কয়েকদিন ড. ইউনূসের সান্নিধ্যে ছিলেন তিনি। সেই অভিজ্ঞতার কথা তুলে ধরে অভিনেতা বলেন, ‘তখন আপনাকে যা বুঝেছি, তাতে আপনার এই দেশের দায়িত্ব নেওয়াটা মোটেও উচিত হয় নাই।’ তার ভাষ্য, দেশের সংকটময় সময়ে যারা উদ্ধারকর্তা হয়ে আসেন, শুরুতে মানুষ তাদের সম্মান দিলেও সংকট কেটে গেলে অনেক সময় সেই ব্যক্তিকেই কঠিন সমালোচনার মুখে পড়তে হয়। এ বাস্তবতার কথা উল্লেখ করে তিনি লেখেন, ‘ঐতিহাসিক ভাবে এই দেশের মানুষদের ক্রান্তিকালে যেই উদ্ধার করতে আসে, প্রথমে তাকে মাথায় তুলে নাচে, ক্রান্তিকাল অতিক্রান্ত হলেই সেই উদ্ধারকারী হয়ে যায় দেশের সর্বোচ্চ লেভেলের আসামি। এই দেশে এটাই বাস্তবতা। আপনার একেবারেই উচিত হয় নাই দেশের ক্রান্তিকাল সামাল দেওয়া। আপনি ভালো থাকুন, সুস্থ থাকুন।’ স্ট্যাটাসটি প্রকাশের পরপরই সামাজিক মাধ্যমে ব্যাপক সাড়া পড়ে। মন্তব্যের ঘরে সহকর্মী শিল্পী ও নেটিজেনদের মধ্যে দেখা গেছে মিশ্র প্রতিক্রিয়া।
‘ড. মুহাম্মদ ইউনূসের উচিত হয়নি এই দেশের দায়িত্ব নেওয়া’
সম্পর্কিত সংবাদ
এরদোয়ানের দেওয়া নৈশভোজে সস্ত্রীক অংশ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান
জাতীয়
১২ নভেম্বর ২০২৬, ৫:২২ পূর্বাহ্ণ
বিশ্বনেতাদের সঙ্গে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা বিনিময়
জাতীয়
১১ নভেম্বর ২০২৬, ৫:৩১ অপরাহ্ণ
ঢাকা-গাজীপুরে ৪ বাসে আগুন, বিভিন্ন স্থানে ককটেল বিস্ফোরণ
জাতীয়
১০ নভেম্বর ২০২৬, ৯:২৮ পূর্বাহ্ণ
‘আমরা যেন ফ্যাসিস্টকে প্রতিহত করতে পারি’—তাওফিক চেয়ে সংসদে মোনাজাত
জাতীয়
৯ নভেম্বর ২০২৬, ৫:৩৫ অপরাহ্ণ
কোনো সন্ত্রাসীকে পাসপোর্ট বা এনআইডি দেওয়া হবে না
জাতীয়
৯ নভেম্বর ২০২৬, ৪:৫৮ অপরাহ্ণ
জুলাই গণঅভ্যুত্থানের মাধ্যমেই গণতন্ত্রের নতুন যাত্রা সূচিত হয়েছে: স্পিকার
জাতীয়
৯ নভেম্বর ২০২৬, ৪:৩৬ অপরাহ্ণ
প্রথম ধাপে ১০৫০ ইউনিয়ন পরিষদের ভোট হবে: ইসি
জাতীয়
৮ নভেম্বর ২০২৬, ৪:৫৩ অপরাহ্ণ
এসআরবি মহাপরিচালকের দায়িত্ব নিলেন ফারুক আহমেদ
জাতীয়
৮ নভেম্বর ২০২৬, ৩:১৫ অপরাহ্ণ


