নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সাবেক মেয়র সেলিনা হায়াৎ আইভীকে পাঁচ মামলায় জামিন দিয়েছেন হাইকোর্ট। বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) বিচারপতি কে এম জাহিদ সারওয়ার কাজলের নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন। আদালতে আইভীর পক্ষে ছিলেন জ্যেষ্ঠ আইনজীবী ব্যারিস্টার সারা হোসেন। সঙ্গে ছিলেন অ্যাডভোকেট হৃদয় রহমান। এর আগে বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে পোশাকশ্রমিক মিনারুল হত্যাসহ ৫টি মামলায় গত নভেম্বর মাসে নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সাবেক মেয়র সেলিনা হায়াৎ আইভীকে জামিন দেন হাইকোর্ট। তবে আপিল বিভাগে এই পাঁচ মামলায় জামিন স্থগিত হয়ে যায়। পরে নতুন করে তাকে ৫ মামলায় শ্যোন অ্যারেস্ট দেখানো হয়। গত বছরের মে মাসে মিনারুল হত্যা মামলায় আইভীর জামিন আবেদন নামঞ্জুর করেন আদালত। ২০২৪ সালে ২০ জুলাই সন্ধ্যায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে আদমজী এলাকায় গুলিবিদ্ধ হন পোশাকশ্রমিক মিনারুল ইসলাম। শহরের খানপুরে অবস্থিত ৩০০ শয্যাবিশিষ্ট নারায়ণগঞ্জ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন। পরদিন গ্রামের বাড়িতে তাকে দাফন করা হয়। এ ঘটনায় ২৩ সেপ্টেম্বর নিহত মিনারুলের ভাই নাজমুল হক বাদী হয়ে শেখ হাসিনাসহ ১৩২ জনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা আরও ৩০০ জনকে আসামি করে সিদ্ধিরগঞ্জ থানায় হত্যা মামলা করেন। এ মামলায় এজাহারভুক্ত ১২ নম্বর আসামি সেলিনা হায়াৎ আইভী। পরে তার বিরুদ্ধে আরও মামলা করা হয়।
পাঁচ মামলায় জামিন সাবেক মেয়র আইভীর
সম্পর্কিত সংবাদ
শিবিরের দুই নেতাকে গুলি : সাক্ষ্যগ্রহণ পিছিয়ে ২৪ নভেম্বর
আইন-আদালত
৯ নভেম্বর ২০২৬, ৫:০২ অপরাহ্ণ
নিঃশর্ত ক্ষমা চাইতে পরীমনিকে আইনি নোটিস
আইন-আদালত
৮ নভেম্বর ২০২৬, ৫:০৫ অপরাহ্ণ
একযুগ পর মাওলানা ফারুকী হত্যা মামলায় ৬ আসামির বিচার শুরু
আইন-আদালত
৮ নভেম্বর ২০২৬, ৪:৫৬ অপরাহ্ণ
আত্মসমর্পণ করে জামিন নিতে আদালতে পরীমণি
আইন-আদালত
৫ নভেম্বর ২০২৬, ১২:০০ অপরাহ্ণ
প্রযুক্তির সহায়তায় সাংবাদিকদের বিরুদ্ধে সহিংসতা বাড়ছে, বিচারহীনতা বন্ধের আহ্বান বিএনএনআরসির
আইন-আদালত
৩ নভেম্বর ২০২৬, ৫:৪৮ অপরাহ্ণ
তাহসিফের সঙ্গে থাকা তরুণী দিশা ৪ দিনের রিমান্ডে
আইন-আদালত
১ নভেম্বর ২০২৬, ৬:০৬ অপরাহ্ণ
তাহসিফ হত্যা মামলায় দীপের ৪ দিনের রিমান্ড
আইন-আদালত
৩১ অক্টোবর ২০২৬, ৬:৪০ অপরাহ্ণ
বারিধারায় গাড়িচাপায় শ্রমিক নিহতের মামলায় সেই কিশোরের জামিন
আইন-আদালত
২৯ অক্টোবর ২০২৬, ৫:২৮ অপরাহ্ণ



