র্যাবের সাবেক মহাপরিচালক ও অতিরিক্ত আইজিপি মো. হারুন অর রশীদ এবং তাঁর স্ত্রী ফাতেহা পারভীন লুনার ৫টি সঞ্চয়পত্র ও ৫টি ব্যাংক হিসাব অবরুদ্ধ করার নির্দেশ দেওয়া হয়েছে। আজ মঙ্গলবার ঢাকার মহানগর দায়রা জজ ও সিনিয়র বিশেষ জজ আদালতের বিচারক মো. সাব্বির ফয়েজ এই নির্দেশ দিয়েছেন। দুর্নীতি দমন কমিশনের (দুদক) আবেদনের পরিপ্রেক্ষিতে আদালত এই নির্দেশ দিয়েছেন বলে জানিয়েছেন আদালতের বেঞ্চ সহকারী রিয়াজ হোসেন। দুদকের আবেদন থেকে দেখা যায়, হারুন অর রশীদ-ফাতেহা পারভীন লুনা দম্পতির সঞ্চয়পত্র ও ব্যাংক হিসাবে মোট ৭৩ লাখ ৫০ হাজার টাকা রয়েছে। দুদকের উপ-সহকারী পরিচালক মো. ইমরান আকন এসব সঞ্চয়পত্র ও ব্যাংক হিসাব অবরুদ্ধ চেয়ে আবেদন করেন। আবেদনে বলা হয়েছে, র্যাবের সাবেক মহাপরিচালক মো. হারুন অর রশীদের বিরুদ্ধে এক হাজার কোটি টাকার অবৈধ সম্পদ অর্জন ও পাচারের অভিযোগ অনুসন্ধান চলমান রয়েছে। অনুসন্ধানে হারুন অর রশীদ ও তার স্ত্রী লুনার নামে বিপুল পরিমাণ অস্থাবর সম্পদের খোঁজ পাওয়া গেলেও সন্তোষজনক আয়ের উৎস পাওয়া যায়নি। তাঁরা এসব সম্পত্তি অন্যত্র হস্তান্তর ও স্থানান্তরের চেষ্টা করছেন। এসব অস্থাবর সম্পদ বেহাত হলে রাষ্ট্রের ক্ষতি হওয়ার সম্ভাবনা রয়েছে। এ জন্য তাঁদের এসব সম্পদ অবরুদ্ধ করা প্রয়োজন।
র্যাবের সাবেক মহাপরিচালক ও তাঁর স্ত্রীর ব্যাংক হিসাব অবরুদ্ধ
সম্পর্কিত সংবাদ
শিবিরের দুই নেতাকে গুলি : সাক্ষ্যগ্রহণ পিছিয়ে ২৪ নভেম্বর
আইন-আদালত
৯ নভেম্বর ২০২৬, ৫:০২ অপরাহ্ণ
নিঃশর্ত ক্ষমা চাইতে পরীমনিকে আইনি নোটিস
আইন-আদালত
৮ নভেম্বর ২০২৬, ৫:০৫ অপরাহ্ণ
একযুগ পর মাওলানা ফারুকী হত্যা মামলায় ৬ আসামির বিচার শুরু
আইন-আদালত
৮ নভেম্বর ২০২৬, ৪:৫৬ অপরাহ্ণ
আত্মসমর্পণ করে জামিন নিতে আদালতে পরীমণি
আইন-আদালত
৫ নভেম্বর ২০২৬, ১২:০০ অপরাহ্ণ
প্রযুক্তির সহায়তায় সাংবাদিকদের বিরুদ্ধে সহিংসতা বাড়ছে, বিচারহীনতা বন্ধের আহ্বান বিএনএনআরসির
আইন-আদালত
৩ নভেম্বর ২০২৬, ৫:৪৮ অপরাহ্ণ
তাহসিফের সঙ্গে থাকা তরুণী দিশা ৪ দিনের রিমান্ডে
আইন-আদালত
১ নভেম্বর ২০২৬, ৬:০৬ অপরাহ্ণ
তাহসিফ হত্যা মামলায় দীপের ৪ দিনের রিমান্ড
আইন-আদালত
৩১ অক্টোবর ২০২৬, ৬:৪০ অপরাহ্ণ
বারিধারায় গাড়িচাপায় শ্রমিক নিহতের মামলায় সেই কিশোরের জামিন
আইন-আদালত
২৯ অক্টোবর ২০২৬, ৫:২৮ অপরাহ্ণ


