ঢাকা উত্তর সিটি করপোরেশনের সাবেক প্রশাসক মোহাম্মদ এজাজের বিরুদ্ধে অভিযোগ খতিয়ে দেখা হবে বলে জানিয়েছেন নতুন প্রশাসক শফিকুল ইসলাম খান। তিনি বলেন, কোনো অনিয়ম পেলে ব্যবস্থা নেওয়া হবে। মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সাক্ষাতের পর তিনি সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন। মোহাম্মদ এজাজের বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহার করে নানান অনিয়ম, দুর্নীতি ও ঘুস গ্রহণের অভিযোগ তদন্ত করছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে এজাজের দেশত্যাগে নিষেধাজ্ঞাও দিয়েছেন আদালত। ঢাকা উত্তর সিটি করপোরেশনের সাবেক প্রশাসকের দুর্নীতির অভিযোগের বিষয়ে তিনি বলেন, ‘আপনাদের মতো আমরাও শুনেছি। যেহেতু এখনো আমি অফিসে যোগদান করিনি, যাবো। যাওয়ার পর আপনাদের বিষয়টি আমি খতিয়ে দেখবো। যদি এরকম কিছু হয়, হয়তোবা হতে পারে, আমরা শুনেছি, আমি দেখিনি।’ নতুন প্রশাসক বলেন, ‘আমি যেহেতু একজন প্রশাসক হিসেবে ঢাকা উত্তর সিটি করপোরেশনের দায়িত্ব পালন করবো, আমি সবসময় সততা এবং ন্যায়নিষ্ঠার সঙ্গে করার চেষ্টা করবো। আমি যদি কোনো ঘুস না খাই, আমার কোনো কর্মকর্তা সেখানে ঘুস খেতে পারবে না। আমি নৈতিকতার জায়গা থেকে ঢাকা উত্তর সিটি করপোরেশনের ন্যায়পরায়ণ নীতির ভিত্তিতে কাজ করার চেষ্টা করবো।’ আগের প্রশাসকের অনিয়মের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেবেন কি না- এ বিষয়ে শফিকুল ইসলাম বলেন, ‘কেউ যদি এগুলো করে থাকে, আমি আবারও বলছি আমি অফিসে জয়েন করিনি। আনঅফিসিয়ালি আমি বলতে চাই, যদি কেউ এগুলো করে থাকে তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে।’ যুবদলের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি শফিকুল ইসলাম খান ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-১৫ আসনে বিএনপির প্রার্থী ছিলেন। এ আসনে জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমানের কাছে পরাজিত হন তিনি।
খতিয়ে দেখবো, এজাজের বিরুদ্ধে অনিয়ম পেলে ব্যবস্থা: ডিএনসিসি প্রশাসক
সম্পর্কিত সংবাদ
এরদোয়ানের দেওয়া নৈশভোজে সস্ত্রীক অংশ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান
জাতীয়
১২ নভেম্বর ২০২৬, ৫:২২ পূর্বাহ্ণ
বিশ্বনেতাদের সঙ্গে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা বিনিময়
জাতীয়
১১ নভেম্বর ২০২৬, ৫:৩১ অপরাহ্ণ
ঢাকা-গাজীপুরে ৪ বাসে আগুন, বিভিন্ন স্থানে ককটেল বিস্ফোরণ
জাতীয়
১০ নভেম্বর ২০২৬, ৯:২৮ পূর্বাহ্ণ
‘আমরা যেন ফ্যাসিস্টকে প্রতিহত করতে পারি’—তাওফিক চেয়ে সংসদে মোনাজাত
জাতীয়
৯ নভেম্বর ২০২৬, ৫:৩৫ অপরাহ্ণ
কোনো সন্ত্রাসীকে পাসপোর্ট বা এনআইডি দেওয়া হবে না
জাতীয়
৯ নভেম্বর ২০২৬, ৪:৫৮ অপরাহ্ণ
জুলাই গণঅভ্যুত্থানের মাধ্যমেই গণতন্ত্রের নতুন যাত্রা সূচিত হয়েছে: স্পিকার
জাতীয়
৯ নভেম্বর ২০২৬, ৪:৩৬ অপরাহ্ণ
প্রথম ধাপে ১০৫০ ইউনিয়ন পরিষদের ভোট হবে: ইসি
জাতীয়
৮ নভেম্বর ২০২৬, ৪:৫৩ অপরাহ্ণ
এসআরবি মহাপরিচালকের দায়িত্ব নিলেন ফারুক আহমেদ
জাতীয়
৮ নভেম্বর ২০২৬, ৩:১৫ অপরাহ্ণ


