বিজ্ঞাপন
উত্তরা প্রতিদিন

প্রধান উপদেষ্টা সঙ্গে বৈঠকে ৭ দলের নেতারা

উত্তরা প্রতিদিন উত্তরা ডেস্ক
২ সেপ্টেম্বর ২০২৫, ৬:০৭ অপরাহ্ণ
শেয়ার
 প্রধান উপদেষ্টা সঙ্গে বৈঠকে ৭ দলের নেতারা

বর্তমান পরিস্থিতি নিয়ে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে সাত দলের নেতাদের বৈঠক শুরু হয়েছে।

মঙ্গলবার (০২ সেপ্টেম্বর) বিকেল ৫ টা ১০ মিনিটের দিকে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় এ বৈঠক শুরু হয়।


সাত রাজনৈতিক দল হলো-এবি পার্টি, নাগরিক ঐক্য, গণসংহতি আন্দোলন, গণঅধিকার পরিষদ, এলডিপি, ইসলামী আন্দোলন বাংলাদেশ, জাতীয় গণফ্রন্ট এবং হেফাজতে ইসলাম বাংলাদেশ।

গত রোববার বিএনপি, জামায়াত ও এনসিপির সঙ্গে বৈঠক করেন ড. ইউনূস। ওই বৈঠকে তিনি সমসাময়িক রাজনীতি এবং আগামী জাতীয় নির্বাচন নিয়ে আলাপ করেন।

এর আগে রোববার (৩১ আগস্ট) বিএনপি, জামায়াতে ইসলামী ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সঙ্গে বৈঠক করেন প্রধান উপদেষ্টা।