নবনির্বাচিত পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ বলেছেন, ভিসা-সংক্রান্ত জটিলতা নিরসনে সরকার সক্রিয়ভাবে কাজ করছে। বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) পররাষ্ট্র মন্ত্রণালয়ে কর্মকর্তাদের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের তিনি এ তথ্য জানান। পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, সরকার ভিসা-সংক্রান্ত সমস্যাগুলো সম্পর্কে সম্পূর্ণভাবে অবগত এবং কীভাবে বাস্তবসম্মত সমাধান সম্ভব, তা নিয়ে কাজ চলছে। গণতান্ত্রিক সরকারের প্রতিষ্ঠার পর আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশ নতুনভাবে নিজেদের অবস্থান তুলে ধরতে চায়। তিনি আরও বলেন, গণতান্ত্রিক সরকারের পররাষ্ট্রনীতি অনুযায়ী বাংলাদেশ সব দেশের সঙ্গে যোগাযোগ রাখবে, কথা বলবে এবং সম্পর্ক এগিয়ে নেবে। জনগণের ম্যান্ডেট নিয়ে আসার কারণে দেশের কূটনৈতিক ‘মেরুদণ্ড’ শক্ত হয়েছে। শামা ওবায়েদ জানান, প্রধানমন্ত্রী তারেক রহমান নির্বাচনের আগে ‘বাংলাদেশ ফার্স্ট’ প্রতিশ্রুতি দিয়েছেন এবং পররাষ্ট্র মন্ত্রণালয় সেই লক্ষ্য বাস্তবায়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। প্রত্যেক নাগরিকের স্বার্থ সামনে রেখে কূটনৈতিক কার্যক্রম পরিচালনা করা হবে। তিনি বলেন, মন্ত্রণালয়ের কর্মকর্তারা অত্যন্ত অভিজ্ঞ এবং তাদের সঙ্গে মিলিত হয়ে কাজ এগিয়ে নেবেন। বিএনপির নির্বাচনি ইশতেহার বাস্তবায়নেও মন্ত্রণালয়ের ভূমিকা থাকবে। সাম্প্রতিক বৈঠকগুলো ছিল মন্ত্রণালয়গুলোর মধ্যে সমন্বয় জোরদারের অংশ। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনার বিষয়টি চলমান প্রক্রিয়ার অংশ এবং এ বিষয়ে মন্ত্রণালয় কাজ চালিয়ে যাবে। পররাষ্ট্র প্রতিমন্ত্রী আরও বলেন, বাংলাদেশ দ্বিপক্ষীয় ও বহুপক্ষীয় পর্যায়ে সব দেশের সঙ্গে সম্পর্ক এগিয়ে নিতে চায়। রাজনৈতিক দল, মত বা ধর্ম নির্বিশেষে জাতীয় স্বার্থে ঐক্যবদ্ধ অবস্থান নিয়ে পররাষ্ট্রনীতি পরিচালনা করা হবে। তিনি যোগ করেন, বাংলাদেশকে এবার ভিন্ন নজরে দেখার সময় এসেছে।
ভিসা জটিলতা নিরসনে সরকার কাজ করছে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী
সম্পর্কিত সংবাদ
এরদোয়ানের দেওয়া নৈশভোজে সস্ত্রীক অংশ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান
জাতীয়
১২ নভেম্বর ২০২৬, ৫:২২ পূর্বাহ্ণ
বিশ্বনেতাদের সঙ্গে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা বিনিময়
জাতীয়
১১ নভেম্বর ২০২৬, ৫:৩১ অপরাহ্ণ
ঢাকা-গাজীপুরে ৪ বাসে আগুন, বিভিন্ন স্থানে ককটেল বিস্ফোরণ
জাতীয়
১০ নভেম্বর ২০২৬, ৯:২৮ পূর্বাহ্ণ
‘আমরা যেন ফ্যাসিস্টকে প্রতিহত করতে পারি’—তাওফিক চেয়ে সংসদে মোনাজাত
জাতীয়
৯ নভেম্বর ২০২৬, ৫:৩৫ অপরাহ্ণ
কোনো সন্ত্রাসীকে পাসপোর্ট বা এনআইডি দেওয়া হবে না
জাতীয়
৯ নভেম্বর ২০২৬, ৪:৫৮ অপরাহ্ণ
জুলাই গণঅভ্যুত্থানের মাধ্যমেই গণতন্ত্রের নতুন যাত্রা সূচিত হয়েছে: স্পিকার
জাতীয়
৯ নভেম্বর ২০২৬, ৪:৩৬ অপরাহ্ণ
প্রথম ধাপে ১০৫০ ইউনিয়ন পরিষদের ভোট হবে: ইসি
জাতীয়
৮ নভেম্বর ২০২৬, ৪:৫৩ অপরাহ্ণ
এসআরবি মহাপরিচালকের দায়িত্ব নিলেন ফারুক আহমেদ
জাতীয়
৮ নভেম্বর ২০২৬, ৩:১৫ অপরাহ্ণ


