বাংলাদেশে ভয়মুক্ত সাংবাদিকতার পরিবেশ তৈরি করা হবে জানিয়ে নতুন তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেন, প্রধানমন্ত্রীর (তারেক রহমান) পরিকল্পনার মধ্যেও গণমাধ্যম সংক্রান্ত সুস্পষ্ট দিকনির্দেশনা রয়েছে। বুধবার (১৮ ফেব্রুয়ারি) সচিবালয়ে প্রথম কার্যদিবসে দায়িত্ব গ্রহণ করে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন। এসময় তথ্যমন্ত্রী বলেন, অপতথ্য ও গুজব বর্তমানে সারা বিশ্বজুড়ে একটি বড় চ্যালেঞ্জ হিসেবে আবির্ভূত হয়েছে। এই বাস্তবতায় আমাদের ভেবেচিন্তে পথ চলতে হচ্ছে। তথ্যমন্ত্রী বলেন, প্রযুক্তির ক্ষমতার কারণে একদিকে যেমন মানুষের ক্ষমতায়ন হয়েছে, অন্যদিকে কিছু সমস্যাও সৃষ্টি হয়েছে। এসব সমস্যার সমাধানও প্রযুক্তির মাধ্যমেই করতে হবে। তিনি আরও বলেন, গণমাধ্যমের মূল লক্ষ্য হচ্ছে মানুষের কাছে তথ্য নির্ভেজালভাবে উপস্থাপন করা। প্রচলিত বিধিমালার আলোকে সেই লক্ষ্য বাস্তবায়নে কার্যকর সমাধান বের করা হবে। ভয়হীন সাংবাদিকতা থাকবে কিনা- এমন প্রশ্নের জবাবে তথ্যমন্ত্রী বলেন, আমি একজন নির্যাতিত রাজনীতিবিদ। নির্যাতনের পথ পেরিয়েই আপনাদের সামনে মন্ত্রী হিসেবে কথা বলছি। জহির উদ্দিন বলেন, আমি জানি ভয়ের মধ্যে যারা বাস করে তা কি পরিমাণ মানসিক যন্ত্রণার মধ্যে থাকতে হয়। বিশেষ করে গণমাধ্যমের মতো সম্মানিত পেশায় যারা কাজ করেন তাদেরকে যদি সারাক্ষণ নজরদারির মধ্যে রাখতে হয়। এ সমস্যাটা আমরা জানি।
দেশে ভয়মুক্ত গণমাধ্যমের পরিবেশ তৈরি করা হবে : তথ্যমন্ত্রী
সম্পর্কিত সংবাদ
এরদোয়ানের দেওয়া নৈশভোজে সস্ত্রীক অংশ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান
জাতীয়
১২ নভেম্বর ২০২৬, ৫:২২ পূর্বাহ্ণ
বিশ্বনেতাদের সঙ্গে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা বিনিময়
জাতীয়
১১ নভেম্বর ২০২৬, ৫:৩১ অপরাহ্ণ
ঢাকা-গাজীপুরে ৪ বাসে আগুন, বিভিন্ন স্থানে ককটেল বিস্ফোরণ
জাতীয়
১০ নভেম্বর ২০২৬, ৯:২৮ পূর্বাহ্ণ
‘আমরা যেন ফ্যাসিস্টকে প্রতিহত করতে পারি’—তাওফিক চেয়ে সংসদে মোনাজাত
জাতীয়
৯ নভেম্বর ২০২৬, ৫:৩৫ অপরাহ্ণ
কোনো সন্ত্রাসীকে পাসপোর্ট বা এনআইডি দেওয়া হবে না
জাতীয়
৯ নভেম্বর ২০২৬, ৪:৫৮ অপরাহ্ণ
জুলাই গণঅভ্যুত্থানের মাধ্যমেই গণতন্ত্রের নতুন যাত্রা সূচিত হয়েছে: স্পিকার
জাতীয়
৯ নভেম্বর ২০২৬, ৪:৩৬ অপরাহ্ণ
প্রথম ধাপে ১০৫০ ইউনিয়ন পরিষদের ভোট হবে: ইসি
জাতীয়
৮ নভেম্বর ২০২৬, ৪:৫৩ অপরাহ্ণ
এসআরবি মহাপরিচালকের দায়িত্ব নিলেন ফারুক আহমেদ
জাতীয়
৮ নভেম্বর ২০২৬, ৩:১৫ অপরাহ্ণ


