বিজ্ঞাপন
উত্তরা প্রতিদিন

আদালতের নির্দেশ পেলে ভোট পুনর্গণনা: ইসি আনোয়ারুল

উত্তরা প্রতিদিন উত্তরা ডেস্ক
১৫ ফেব্রুয়ারি ২০২৬, ৫:২৫ অপরাহ্ণ
শেয়ার
আদালতের নির্দেশ পেলে ভোট পুনর্গণনা: ইসি আনোয়ারুল

আদালতের নির্দেশ পেলে আবেদনের ভিত্তিতে বিভিন্ন আসনের ভোট পুনর্গণনার সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার আনোয়ারুল ইসলাম সরকার। 
রবিবার (১৫ ফেব্রুয়ারি) তিনি সাংবাদিকদের এ তথ্য জানান।
জানা যায়, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ৩২টি আসনে ভোট পুনর্গণনার দাবি জানিয়েছে জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন ১১ দলীয় জোট। এছাড়া, আরো বেশ কয়েকটি ভোট পুনর্গণনার দাবি জানিয়েছেন প্রার্থীরা।

পুনর্গণনার আবেদনের বিষয়ে জানতে চাইলে নির্বাচন কমিশনার আনোয়ারুল ইসলাম সরকার জানান, ভোট পুনর্গণনার বিষয়ে আদালত যে নির্দেশ দেবেন সেই অনুযায়ী পদক্ষেপ নেওয়া হবে।