বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, জাতীয়তাবাদী শক্তির শিকড় এত গভীরে যে একটা গাছ বা বটগাছের শিকড় যতদূরে যায়, তার চাইতেও অনেক গভীরে। এই শিকড়কে অপপ্রচার এবং মিথ্যাচার চালিয়ে উপড়ে ফেলা যাবে না। এটাকে নুইয়ে ফেলা যাবে না। এটা একেবারে সোজা মেরুদণ্ড নিয়ে দাঁড়িয়ে থাকবে। বৃহস্পতিবার জাতীয় শিল্পকলার চিত্রশালা মিলনায়তনে জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থার (জাসাস) আয়োজনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রচার প্রচারণামূলক সঙ্গীত উদ্বোধন অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। রুহুল কবির রিজভী বলেন, সামনের নির্বাচনে আমাদের একটা সংগ্রামের মতো বিজয় ঘটাতে হবে। কারণ চারিদিকে নানা চক্রান্ত, ষড়যন্ত্র, অপপ্রচার, মিথ্যাচার এবং আজকে প্রযুক্তির মাধ্যমে প্রোপাগান্ডা বট বলে একটা জিনিস তৈরি হয়েছে। এই প্রোপাগান্ডা বট দিয়ে মানুষের চরিত্রহনন, কুৎসা রটনা, অপপ্রচারের যেন শেষ নেই। বৃহস্পতিবার জাতীয় শিল্পকলা একাডেমির চিত্রশালা মিলনায়তনে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। জাসাস নেতাকর্মীদের উদ্দেশে তিনি আরও বলেন, এই সমস্ত কুৎসা অপপ্রচারের বিরুদ্ধে আমাদের কবি, সাহিত্যিক, শিল্পী, গীতিকার, অভিনয় শিল্পী, সুরকার যারা আছেন- সবাই মিলে আপনাদের সুললিত ধ্বনি এবং আপনাদের অত্যন্ত শক্তিশালী শব্দ-সবগুলোকে ব্যবহার করে এই অপপ্রচারের যে কষাঘাত চলছে, সেটাকে আমরা পরাজিত করবো। আমরা সত্য, ন্যায় এবং ধানের শীষের নিশ্চিত বিজয় ঘটাতে সম্পন্ন হবো। এসময় জাসাসের আহ্বায়ক চিত্রনায়ক হেলাল খান, সদস্য সচিব জাকির হোসেন রোকন প্রমুখ উপস্থিত ছিলেন।
অপপ্রচারেও নুইবে না বিএনপি, সোজা মেরুদণ্ড নিয়ে দাঁড়িয়ে থাকবে: রিজভী
সম্পর্কিত সংবাদ
তানোরে বিএনপির দলীয় কার্যালয়ে অগ্নিসংযোগ
রাজনীতি
১০ নভেম্বর ২০২৬, ৪:২৫ অপরাহ্ণ
এনসিপিকে এই সংসার ভাঙতেই হবে: রাশেদ খাঁন
রাজনীতি
৯ নভেম্বর ২০২৬, ৫:২২ অপরাহ্ণ
জামায়াতের সঙ্গে দূরত্ব বাড়ালেও জোট ছাড়বে না এনসিপি
রাজনীতি
৯ নভেম্বর ২০২৬, ৪:৪৮ অপরাহ্ণ
সিলিন্ডার গ্যাস-দ্রব্যমূল্য বৃদ্ধি/থালা-বাসন হাতে জামায়াতের নারী কর্মীদের মিছিল
রাজনীতি
৮ নভেম্বর ২০২৬, ৫:৪৯ অপরাহ্ণ
স্বৈরাচার আ.লীগকে আর রাজনীতি করতে দেওয়া হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী
রাজনীতি
৬ নভেম্বর ২০২৬, ৪:১৮ অপরাহ্ণ
এনসিপি থেকে সামান্তা শারমিনের পদত্যাগ
রাজনীতি
৫ নভেম্বর ২০২৬, ৭:১৪ অপরাহ্ণ
মন্ত্রণালয়ের টাকা লুটপাট করে বিদেশে পাচার করেছে আ.লীগ: স্বাস্থ্যমন্ত্রী
রাজনীতি
৩ নভেম্বর ২০২৬, ৬:১৮ অপরাহ্ণ
শ্রমিক অসন্তোষের পেছনে পরাজিত শক্তির ইন্ধন রয়েছে: রিজভী
রাজনীতি
২ নভেম্বর ২০২৬, ৪:৫৩ অপরাহ্ণ


