কূটনৈতিক প্রতিবেদক বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে বিদেশি কূটনীতিকদের মন্তব্য করার পেছনে সমাজের একটি বড় অংশেরও দায় রয়েছে বলে মন্তব্য করেছেন অন্তর্বর্তী সরকারের পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন। তিনি বলেন, সবসময় এ জন্য শুধু বিদেশি কূটনীতিকদের দোষারোপ করা ঠিক নয়। রোববার (১ ফেব্রুয়ারি) সকালে রাজধানীর একটি হোটেলে ম্যানেজমেন্ট অ্যান্ড রিসোর্সেস ডেভেলপমেন্ট ইনিশিয়েটিভ (এমআরডিআই) ও ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্টস অ্যাসোসিয়েশন, বাংলাদেশ (ডিক্যাব) আয়োজিত এক প্রশিক্ষণ কর্মসূচির সমাপনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানে এক সাংবাদিক প্রশ্ন করেন—বাংলাদেশের নির্বাচনসহ বিভিন্ন অভ্যন্তরীণ বিষয়ে বিদেশি কূটনীতিকরা প্রায়ই মন্তব্য করেন। অথচ ভারতে অবস্থানরত কূটনীতিকরা এমন মন্তব্য করেন না বা তাদের করতে দেওয়া হয় না। এ বিষয়টিকে হস্তক্ষেপ হিসেবে দেখা উচিত কি না? জবাবে পররাষ্ট্র উপদেষ্টা বলেন, প্রত্যেক দেশে ইচ্ছাকৃত বা অনিচ্ছাকৃতভাবে কিছু কূটনৈতিক ট্র্যাডিশন গড়ে ওঠে। ভারতের ক্ষেত্রে এক ধরনের ট্র্যাডিশন রয়েছে, আবার আমাদের দেশেও একটি ভিন্ন ধরনের ট্র্যাডিশন তৈরি হয়েছে। তিনি বলেন, বাংলাদেশে কূটনৈতিক কমিউনিটির অভ্যন্তরীণ বিষয়ে কথা বলার বিষয়টি এখন এক ধরনের সংস্কৃতিতে পরিণত হয়েছে। অনেক সময় আমার মনে হয়েছে, সমাজের বড় একটি অংশও চায় তারা এসব বিষয়ে কথা বলুক। সে কারণে শুধু বিদেশি কূটনীতিকদের দোষ দেওয়া ঠিক হবে না। এটি আমাদের সংস্কৃতির অংশ হয়ে গেছে। অনুষ্ঠানে ইউএনডিপির আবাসিক প্রতিনিধি স্টিফেন লিলার বক্তব্য দেন। ডিক্যাব সভাপতি এ কে এম মঈনুদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য দেন সংগঠনের সাধারণ সম্পাদক আবু হেনা ইমরুল কায়েস।
অভ্যন্তরীণ ইস্যুতে বিদেশি কূটনীতিকদের বক্তব্য নিয়ে যা বললেন উপদেষ্টা
সম্পর্কিত সংবাদ
এরদোয়ানের দেওয়া নৈশভোজে সস্ত্রীক অংশ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান
জাতীয়
১২ নভেম্বর ২০২৬, ৫:২২ পূর্বাহ্ণ
বিশ্বনেতাদের সঙ্গে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা বিনিময়
জাতীয়
১১ নভেম্বর ২০২৬, ৫:৩১ অপরাহ্ণ
ঢাকা-গাজীপুরে ৪ বাসে আগুন, বিভিন্ন স্থানে ককটেল বিস্ফোরণ
জাতীয়
১০ নভেম্বর ২০২৬, ৯:২৮ পূর্বাহ্ণ
‘আমরা যেন ফ্যাসিস্টকে প্রতিহত করতে পারি’—তাওফিক চেয়ে সংসদে মোনাজাত
জাতীয়
৯ নভেম্বর ২০২৬, ৫:৩৫ অপরাহ্ণ
কোনো সন্ত্রাসীকে পাসপোর্ট বা এনআইডি দেওয়া হবে না
জাতীয়
৯ নভেম্বর ২০২৬, ৪:৫৮ অপরাহ্ণ
জুলাই গণঅভ্যুত্থানের মাধ্যমেই গণতন্ত্রের নতুন যাত্রা সূচিত হয়েছে: স্পিকার
জাতীয়
৯ নভেম্বর ২০২৬, ৪:৩৬ অপরাহ্ণ
প্রথম ধাপে ১০৫০ ইউনিয়ন পরিষদের ভোট হবে: ইসি
জাতীয়
৮ নভেম্বর ২০২৬, ৪:৫৩ অপরাহ্ণ
এসআরবি মহাপরিচালকের দায়িত্ব নিলেন ফারুক আহমেদ
জাতীয়
৮ নভেম্বর ২০২৬, ৩:১৫ অপরাহ্ণ


